somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাতে খুঁজি জীবনের মানে

২২ শে জানুয়ারি, ২০১২ ভোর ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার অর্থহীন পৃথিবীকে যখন মনে হচ্ছিল নরকের প্রতিশব্দ,
যখন ব্যর্থতার ঘূর্ণিপাকে হাবুডুবু খেতে খেতে জীবন ছিল ওষ্ঠাগত,
হারাতে হারাতে যখন নিজের বলে কোনকিছুই ছিলনা
নিজেকে যখন হারিয়ে ফেলে খুজে খুজে ক্লান্ত আমি,
তখন হাজার আশার স্বপ্ন নিয়ে আমার ভুবন রাঙাতে তোমার আবির্ভাব।

আমার প্রতিটা শিরা উপশিরা যখন হতাশার চোরাগলিতে মুখ থুবড়ে পড়ছিল,
যখন স্বপ্ন আমার জন্য মরীচিকা হয়ে উপহাস করছিল প্রবল উৎসাহে,
চাওয়া আর পাওয়া যখন ধোঁয়াশার মত আচ্ছন্ন করে রেখেছিল আমাকে,
আমার জীবনের সত্য ও সুন্দরের প্রতিমা হয়ে এলে তুমি।

দিনগুলো যখন চেপে বসেছিল বুকের মাঝে জগদ্দল পাথর হয়ে,
কষ্টগুলোকে তখন উরিয়ে দিতে চাইতাম সিগারেটের নীলচে ধোঁয়ার সাথে,
পড়ে থাকা ছাইকে ভাবতাম সুখের সুদৃঢ় স্পষ্ট উদাহরন।
মিথ্যে বলবনা, জীবনের সংজ্ঞা তুমিই তো শিখিয়েছ তখন।

নষ্ট অতীতকে যখন বুকের মাঝে চিরস্থায়ী বসত করে দিচ্ছিলাম,
মিথ্যের মাঝে যখন খুজে বেড়াচ্ছিলাম সত্যের অনিশ্চিত হাতছানি,
বুকের জমে থাকা কষ্ট যখন কুঁকড়ে কুঁকড়ে নষ্ট করছিল সত্ত্বাকে,
তুমিই তো দিলে সব ভুলে সামনে এগুবার প্রেরনা আর সাহস।

হয়তো তুমি নও নাটোরের বনলতা সেন,
কিন্তু আমার লক্ষ্যহীন জীবনের দিক নির্দেশ তো তোমারই দেওয়া।
নিজেকে ভেঙ্গে ভেঙ্গে আবারো গড়তে বসি শুধু তোমার জন্যই
জীবনের অর্থ তাইতো তোমার মাঝেই খুজে বেড়াই নিরন্তর।

মাঝে মাঝে তাই খুব ভয় হয়, মনের কোনে জমাট বাধে অন্ধকার,
দুঃস্বপ্ন দেখে ভাঙ্গে আমার সুখনিদ্রা, থমকে যায় হৃদপিণ্ড,
আচমকা ঝড়ে সবকিছু উলট পালট হওয়ার শঙ্কা কাপন ধরায়,
বিশ্বাস কর আমি দুঃস্বপ্নেও তোমাকে হারাতে চাইনা।

আমার অন্তহীন এই অনিশ্চিত পথের বাকে বাকে তোমাকে চাই,
তুমিই তো আমার নিরন্তর পথচলার সাহসী সহযাত্রী।
তোমার চোখে চোখ রেখেই করব অসম্ভবকে সম্ভব, তোমাকেই বুকে জরিয়ে আমি হাজারবার বলতে চাই-----
"বড় বেশি ভালবাসি তোমায়"
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১২ ভোর ৫:৫৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গীতিকবিতাঃ হারকিউলিসের ডাক

লিখেছেন অব্যক্ত কাব্য, ২১ শে মে, ২০২৬ রাত ৮:৪৪




কত শোকে আর মাতম করলে দেশটা হবে শুদ্ধ?
কতবার আর লড়তে হবে, কত করতে হবে যুদ্ধ!
হারকিউলিস, ঝাপিয়ে পড়ো যত নিপীড়ক খুনির বুকে।
দেখতে চাইনা আর কোন মা কাঁদছে ধুকে ধুকে।

দেখতে... ...বাকিটুকু পড়ুন

এ দেশে ন্যায় বিচার!? = ডাইনোসরের দুধ.. /#) :#| :-ls ।

লিখেছেন সাইবার সোহেল, ২২ শে মে, ২০২৬ রাত ১২:২৫

আমরা বাঙালি বা বাংলাদেশীরা আজীবনই লোভী, স্বার্থপর.. প্রতিবারই কোন না কোন একটা জঘন্য ঘটনা ঘটে সারা দেশ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিচারের দাবিতে.. কিছুদিন পর অন্য কোন একটা ঘটনায় আগের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার শিশু আবদুল্লাহর হত্যার বিচার কি হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মে, ২০২৬ রাত ২:০৯


একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প... ...বাকিটুকু পড়ুন

লাখো পরিবারের বেঁচে থাকার গল্প অনিশ্চয়তার মুখে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে মে, ২০২৬ সকাল ৯:৫৪



যেখানে আইন, ধর্ম আর রাজনীতি একসাথে জট পাকায়- সেখানে সবচেয়ে আগে হারিয়ে যায় সাধারণ মানুষের শান্তি ও জীবিকা।
গরু শুধু প্রতীক নয়, এটা লাখো পরিবারের বেঁচে থাকার গল্প।
এই গল্প এখন অনিশ্চয়তার... ...বাকিটুকু পড়ুন

আমরা ধর্ম আল্লাহ'র মত করে পালন করিনা, করি আমাদের নিজেদের মত করে!

লিখেছেন নূর আলম হিরণ, ২২ শে মে, ২০২৬ দুপুর ২:৩৯


পবিত্র কোরআন-এ শূকরের মাংস খেতে নিষেধ করা হয়েছে চারটি জায়গায়। কিন্তু দেখুন, আমরা মুসলমানরা এই নির্দেশটি আজ পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করে আসছি। পৃথিবীর প্রায় সব মুসলিমকে আপনি চেষ্টা করলেও... ...বাকিটুকু পড়ুন

×