somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকিব, তামিমের লাশের উপর ভর করেই আসতে পারে আই সি সি প্রেসিডেন্টের চেয়ার....।

২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা বাঙ্গালীরা সত্যিই অনেক আবেগপ্রবণ, পরদুঃখকাতর, নিঃস্বার্থ, ন্যায়পরায়ণ। আর হবইনা কেন? ছোট বেলাতেই আমরা পাঠশালাতে "আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা / আমি বাধি তাঁর ঘর" এই মন্ত্রে উদ্বুদ্ধ হই।
যারা আমাদের সবসময় ক্ষতিই করে বেরায় আমরা তাদের ভালর জন্য আমাদের সর্বস্ব বিলিয়ে দিতে রাজি। কত মহানুভব আমরা, ভাবতেই ভালো লাগে। কবি বেঁচে থাকলে নিশ্চই আমাদের এই উদারতায় মুগ্ধ হয়ে আরেকটি বিখ্যাত কবিতা লেখে ফেলতেন। দুঃখের বিষয় আল্লাহ্‌ উনাকে এত বড় হায়াত দেন নি।
একজন ক্রিকেট প্রেমী হিসেবে অনেকদিন ধরেই মাথায় ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্ন,আমাদের ক্রিকেটার দের জীবনের মূল্য কি একটা চেয়ারের সমান?" উত্তর টা আমার জানা নেই। হয়তবা কিছুদিন পর জানতে পারব।
২০০৯ সালের মার্চের ৩ তারিখ পাকিস্তানে কি হয়েছিল টা সবারই জানা, জানা না থাকলে জেনে নিন।

শ্রীলঙ্কা দলের ছয়জন গুলিবিদ্ধ হয় সেদিন, এমনও তো হতে পারত যে সবাই মারা যেত আততায়ির গুলি তে। কপালগুনে বেঁচে যায় তারা। আমাদের দলের উপর যে হামলা হবে না তাঁর নিশ্চয়তা কি??? হয়তো তারা বলবে হাজার স্তর বিশিষ্ট নিরাপত্তা তারা দিবে, কিন্তু তাঁর উপর কতোটাই বিশ্বাস করা যায়? যে দেশ নিজের মানুষেরই নিরাপত্তা দিতে পারে না, যেখানে আতশবাজির মত উড়ে চলে রকেত লাউঞ্চার, গাড়ি বোমা যেখানে গাড়ির টায়ার পাংচারের মতই মামুলি ঘটনা, যে দেশে লুকিয়ে থাকে আল-কায়েদার নেতারা, যারা নিজেরাই জঙ্গি দের পুষে রাখে, যেখানে রাজনীতি ওড়নার নিচে মুখ লুকিয়ে কাঁদে সেই দেশের মানুষের উপর কিসের ভিত্তিতে ভরসা করে আমাদের সোনার ছেলেদের পাঠাবো????তাদের জীবন কি এতটাই মূল্যহীন?

আমাদের এই মহানুভবতার কারন টাও খুব স্পষ্ট। আই সি সি এর প্রেসিডেন্ট পদে আমাদের বি সি বি প্রধান মাননীয় এ এইচ এম মোস্তফা কামাল স্যার কে সমর্থন দিবে পি সি বি যদি বাংলাদেশ দল পাকিস্তান ট্যুরে যায়।
আমাদের মাননীয় স্যার ও রাজি হয়ে গেলেন, কেননা ঐ চেয়ারে বসতে পুরো বাংলাদেশের দলটিকে গিনিপিগ বানাতেও তিনি দ্বিতীয়বার ভাবেন নি। কেনই বা ভাববেন???? কেউ মারা গেলে শুধু বোর্ড না ব্যক্তিগত ভাবেও তিনি সাহায্য দিবেন। শেয়ার বাজার কেলেংকারি করে তো আর কম কামান নি। থাক সে কথা।

পাকিস্তান আমাদের ভ্রাতৃ প্রতিম দেশ, তাদের বিপদে সাহায্য না করা অপমানজনক। জাকা আশরাফ, আর বাংলাদেশের হয়ে গলাবাজি করতে হবে না, আমরা বলির পাঁঠা পাঠাচ্ছি।
আর আমরাও নাকে তেল দিয়ে অপেক্ষায় থাকি আরেকটি লাহোর মেসাকার অথবা মিউনিখ মেসাকারের

বাংলাদেশের ক্রিকেট দলের জন্য শুভ কামনা, আল্লাহ্‌ তোমাদের সহায় হউন।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১৩
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×