somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বস, কি কইলি ইডা, আবার তুই মানুষ হ রে পাগলা ;)

১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বস ইহুদী, দুনিয়ার সব দ্যাশ তামা তামা কৈরা আমার টীমে এখন ঘাটি গাড়ছে, টীমের বাকি সব দুধে আলতা সাদা ফিরিন্গি ;) , আমি আর প্রিন্সিপাল ইন্জিনিয়ার এশিয়ান (আমি সোনার বাংলার আর ঐডা হৈল হনুমান যে দ্যাশ পুড়াইছিলো), গায়ের চামড়া এক বৈলা হালকা আলগা খাতির আছে তার সাথে যদিও সে আমার বড়কর্তা (মনডায় কয় গামছা ঘাড়ে ফেইলা সারাদিন কত্তা কত্তা জপি :) ), যাউকগ্গা, কচছিলাম ইহুদীদার কথা। একবার বিসনেস ট্রিপে প্লেনে মুখ ফসকে কইছিলাম "তরে মারতে পারলে আমার হাফ বেহেশত কনফার্ম", বাপ্রে যে লুক দিসিলো, পারলে ওয়েল্ডিং মেশিন দিয়া জাগায় প্লেনের দরজা কেটে আমারে লাথি দিয়া ফালায় দেয়।

কিন্তু, বসের এক জায়গায় হালকা মফিজ কট প্রব্লেম আছে, ইংরেজী শব্দ চয়নে হালকা টিউবলাইট, ব্রিট এক অবলা নারী চাকরী ছাড়ার সময় তার বাপের পুরানো এক অক্সফোর্ড ডিকশনারী দিয়া কইছিলো "ইডা পড়বা, কামে দিবো", সবার সামনে এই ঘটনা, সে আর কিছু কয় নাই, নো হাই, নো বাই, আমরা বুঝছি ঘটনা কি, নিশ্চয় সে নারীটারে কোনো বিব্রত শব্দ বলছে, বেচারা!

ইবার ঘটনা টীম মিটিংএ, প্রতি সোমবার পুরা টীম নিয়া তার গ্যাজানো লাগে, কামে কথা কম, আজাইরা প্যাচাল বেশি, আমি ঘোড়ার মত ঘুমাই, স্প্রিং দেয়া পুতুলের মত, চোখ খোলা, মাথা নাড়ি কিন্তু নেশারুর মত ঝিমাই, সেরকমই চলছিলো, সিনিয়র ইন্জিনিয়ার গ্যাজাচ্ছে, সবাই আইডিয়া আর পারসোনাল লাইফ নিয়া প্যাচাল পাড়তাসে, আমি মুখ হাসি হাসি করে নিজের জগতে লাল নীল স্বপ্ন দেখতাসি, সিনিয়র টা বসের কাছে কচ্ছে " আমার একদিন ছুটি লাগবো রে পাগলা, আমার বউ এর আন্টি আসছে, বউ বলসে ছুটি নিতে, নাইলে বউ ইন্জিনিয়ারিং ছুটায়ে দেবে"

বস গ্যাজানো শুরু কর্লো " কোথায় ঘুরবা, তুমি ড্রাইভ কর্বা ইত্যাদী", সবাই হাসাহাসি করতাসে, আমি ভাবলাম এই চান্সে আমি আমার জগতে ডুব মারি আবার, হাসাহাসির এই পর্যায়ে হঠ্যাৎ সবার চেহারা চেন্জ, যার আন্টি আসছে সে ফ্যাল ফ্যাল করে তাকায় আছে যেনো মেমরী লস, সাদা গুলার মধ্য মিশ্র প্রতিক্রিয়া (কেউ মুখ টিপে হাসছে কেউ মুখ টকটকে লাল রাগে), আমি পার্লে জীভ কেটে নাউজুবিল্লাহ বলে দৌড় দেই, কারন বস তারে জিগাইছে
" ইজ ইওর আন্টি স্লিপিং উইথ ইউ"
থমথমে পরিবেশে একজন সাদা একবুক সাহস করে বসরে বল্ল "শব্দটা স্লিপিং না হয়ে স্টেয়েইং হবে" B-)
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:০৭
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অথচ সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল পানিকে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে জুন, ২০২৬ রাত ৩:০৫


তারেক রহমান এখন চীনে আছেন। গতকাল বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বসে আনুষ্ঠানিক বৈঠক শেষ করলেন। তিস্তা নদীর জন্য কারিগরি সহায়তা চাইলেন, নদীভাঙন ঠেকানোর উপায় খুঁজলেন, এমনকি... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×