পাইবাস নাকি এতদিন বাইপাস হয়ে কাজ করছে, বছরে ৪৫ দিন ছুটি তে ওনার হবে না। হয়তো হবে না, কিন্তু এটা কি আগে কোন পক্ষ বিবেচনা করে নাই? যাই হোক এজন্যই পাইবাস দলিল দস্তাবেজে সই করছেনা অর্থাৎ তার সাথে বিসিবির চুক্তিই এখন ও হয়নি । শেষ পর্যন্ত হবে বলেও মনে হচ্ছে না, এখানে আমার প্রশ্ন বিসিবি তাকে এই দেশে কল করার আগে কি এসব নিয়ে বনাবনি করে নাই? না নিলে কেন? এতোটা উদাসিন হলে কি হয়? তাহলে ক্রিকেটাররা আজে বাজে খাবার তো খাবেই, তাদের ফুড চার্ট দেয়ার দায়িত্ব কার?
ওয়াটসনের জন্য অসি অধিনায়ক মাইকেল ক্লার্কের কথায় ঝাঁজ। বলেন, ‘গত মওসুম ওয়াট্টো (ওয়াটসন) কোন টেস্ট ম্যাচ খেলতে পারেনি ইনজুরির কারণে। টি-টোয়েন্টিতে ৪ ওভার বল করে করে টেস্টে ফিরে দিনে ৩০ ওভার বল করার ধকল সামলানো কঠিন। এজন্য প্রয়োজনীয় বিশ্রাম, অনুশীলন ও প্রস্তুতির প্রয়োজন। আর দলে জায়গা পেতে হলে তাকে তা নৈপুণ্য দেখিয়েই আদায় করতে হবে।’ ক্লার্ক বলেন, কোন খেলোয়াড়ই দলের কাছে অপরিহার্য নয়। ওয়াটসনকে ছাড়াই আমরা গত মওসুমে ভারতকে ৪-০তে হারিয়েছি।’
আমাদের নয়নে মনি সাকিব কোথায়? অধিনায়ক মুশফিক কি কিছু বলতে পারবে এমনভাবে সাকিবকে? পারবে বোর্ড ওকে ডেকে পাঠাতে? কেমনে বলবে? কেমনে বলবে মুশফিক তার নিজের অধিনায়কত্ব ই তো যায় যায়। সাকিব মাশালাআহ টি-২০ নিয়েই আছে। আরে বাবা, সামনে ৫ টা আন্তর্জাতিক অয়ান ডে ম্যাচ আইসা একটু ওয়ানডে প্রাকটিস কর।
আর মাত্র ১৫/২০ বাকি যে সিরিজের তার কোন দল ই এখনো ঘোষণা হয় নি, কোচের নেই কোন খবর, অধিনায়ক বিয়ে করার পাত্রি খুজতেছে!! যাক দাওয়াত পাইলেই হয়।
বিসিবির নতুন নেতা কে হবে? যে আছে সেও নিখোঁজ!!! শেষ পর্যন্ত কি হবে? শুনতেছি নতুন নেতা হওয়ার লাইন অনেক লম্বা। যেই আসুক ভাল কেউ যেন আসে। ক্রিকেট অন্তপ্রান কাউকেই চাই।
নাদির শাহ যেই রকম বিড়ি খাইতে খাইতে আয়েশে ছদ্মবেশি সাংবাদিকের কাছে সব ফাঁস করে ফেসে গেল, তাতে মনে হয় আমাদের দেশের মান সন্মান ই বেশি গেল!!!
আর ফ্রাঞ্ছাজি পদ্ধতিতে ক্রিকেট লিগ, দল মাত্র৪ টা বেচতে পেরেছে, বাকি গুলা আগের মতই বিসিবির আন্ডারে থাকবে। পয়েন্ট ভাগাভাগি ও নাকি অনেক জটিল করছে, দেখা গেল ১ম ইনিংসে এগিয়ে থেকে ২য় ইনিংসে কোনমতে ড্র করেও পুরু ৩ পয়েন্ট পেয়ে যাবে। আর অন্য দল পাবে মাত্র ১ পয়েন্ট। আরো অনেক কাব্জাব।
আশার খবর তামিম নিউজিল্যান্ড এর ১ম বিভাগ ক্রিকেট খেলার চান্স পেয়েছে, আশা করি বাংলাদেশ কে আরো উপরে তুলে দিবে। সি এম সি কামাল আইসিসির সহ সভাপতি হয়েছে, তাকেও অভিনন্দন। কে কে আর চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নিচ্ছে, সাকিব ও চলে আসছে। ভালোই হবে।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



