যাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না, তারা নিচের লিঙ্ক টি
ক্লিক করে ভাল করে দেখে নিন। আমার বিশ্বাস যারা ক্রিকেট বুঝেন তাদের বিস্তারিত বলতে হবে না। আর আমার কথায় ভুল না বুঝলেই খুশি হব। কারন সাকিব ১টা রান নিয়ে নাসির কে দিচ্ছে, আর নাসির বাকি ৫ বল ঠেকাচ্ছে নয়তো ৪ মারছে। সাকিব কে ফ্লোর ই দিচ্ছে না। এভাবেই ৫/৬ টা ওভার নস্ট করলো নাসির।
ভাইরা বেশি না অন্তত দিনের শেষ ৫ টা ওভার দেখেন। এই অবস্থায় সহ-খেলোয়াড়ের কাছে সবাই সহযোগিতা আশা করে। কিন্তু নাসির সেই ক্ষেত্রটা কেন তৈরি করলোনা এটা আমার মাথায় ডুকছেনা। তবে হা এটা যদি রুবেল বা শাহাদাত হত ভাবতাম ওরা তো আর ব্যাটিং পারেনা। কিন্তু নাসির সে তো আর আনারি না।
সাকিব আর তামিমের সাথেই এখন নাসিরের নাম ও উচ্চারিত হয়। যাইহোক একজন ক্রিকেট ভক্ত হিসেবে আমি শুধু এটুকুই চাই, দলে যেন কোন দলাদলি না থাকে।
জয় হোক ক্রিকেটের, জয় হোক বাংলাদেশের।
View this link
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



