somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাজরিন গার্মেন্টসের মালিকের চৌদ্দ গুষ্টির পরিচয় দেখে নিন

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশুলিয়ায় তাজরীন ফ্যাশন গার্মেন্টে অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিক নিহত হওয়ার পাশাপাশি ১৫০ কোটি থেকে ২০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানাটির মালিক দেলোয়ার হোসেন।
ছয়টি কারখানার সমন্বয়ে গড়া তোবা গ্রুপের মালিক দেলোয়ার।

জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের হাজরাবাড়ি বাজারের অদূরে ব্রাহ্মণপাড়া গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন। এলাকায় একজন উদীয়মান শিল্পপতি হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। তোবা গ্রুপের মালিক দেলোয়ার পরিবারের বড় সন্তান। ছোট ভাই লুৎফর রহমান ভাইয়ের শিল্পপ্রতিষ্ঠান দেখাশোনা করেন। পরিবারের সবাই ঢাকায় থাকেন।

তোবা গ্রুপের মূল ফ্যাক্টরি ছিল তাজরীন ফ্যাশন। এই ফ্যাক্টরিতে এলাকার যাঁরা চাকরি করেন তাঁরা কর্মকর্তা পর্যায়ের। অগ্নিকাণ্ডে তাঁদের কেউ হতাহত হননি।

দেলোয়ার হোসেন স্ত্রী ও সন্তানদের নিয়ে সপরিবারে একসময় ঢাকার বাড্ডা এলাকায় বসবাস করতেন। বিয়ে করেছেন মেলান্দহ উপজেলার আদ্রা গ্রামে। কয়েক বছর আগে তাঁর শ্বশুর মোবারক হোসেন তাঁর দুই সন্তানকে নিয়ে স্কুলে যাওয়ার পথে হামলার শিকার হন। সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হয়ে পরে হাসপাতালে মারা যান। ওই হামলার সময় দেলোয়ার গাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান। বর্তমানে তিনি ধানমণ্ডিতে বাসা ভাড়া নিয়ে থাকেন।

বিঃ দ্রঃ তার সকল গার্মেন্টসের উচ্চ পদস্থ সকল কর্মকর্তারা নিজের এলাকার লোক। অর্থাৎ জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের। তারা বেশির ভাগই এখন এলাকায় পালিয়ে আছে, তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার জোর দাবি জানাচ্ছি।



তথ্যসুত্রঃ কালেরকণ্ঠ।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১১:১২
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×