গত কিছুদিন ধরেই মুক্তি যুদ্ধ নিয়ে খবর, পেপার ও ইন্টারনেট ঘেঁটে কিছু তথ্য জোগাড় করলাম, আপনাদের সাথে শেয়ার করি। ভুল হলে শুধ্রে দিবেন।
যেখান থেকে মুলত শুরু। ভারতবর্ষ ভাগের প্রথম দাবি উত্থাপন করেন পাকিস্থানের জিন্নাহ ১৯৪৫ সালে। যদিও তখনও উপমহাদেশ স্বাধীন হয় নাই। হয় হয় অবস্থা।
মহাত্মা গান্ধী চেষ্টা করেন অহিংস তার ভিত্তিতে ভারতবর্ষ এক থাকুক।
তখন দিল্লীতে জিন্নাহর বাড়ি ছিল, সেখানে কংগ্রেস ও মুসলিম লীগ মানে মহাত্মা গান্ধী ও জিন্নাহর সাথে টানা ১৮ দিন আলোচনা করেন যাতে ভারতবর্ষ অভিন্ন থাকে, কিন্তু লাভ হয়নি।
শুরু হয় দাঙ্গা সারা ভারতবর্ষ জুড়ে, তখন মহাত্মা গান্ধী ফেনীতে আসেন। হোসেন শহীদ সোহ্রাওয়ারদি তখন মুসলিম লীগ নেতা, তার মধ্যস্ততায় বাংলাদেশে দাঙ্গা বন্ধ হয়।
কিন্তু ১৯৪৭ সালে ব্রিটিশ সরকারের প্রস্তাবে সাড়া দিয়ে ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্থান ২ দেশ আলাদা হয়, যদিও মহাত্মা গান্ধী দেশ ভাগ চায়নি।
জিন্নাহ দেশ ভাগের পরেই শুরু করে উর্দুকে পূর্ব পাকিস্থানের রাষ্ট্র ভাষা বানানোর পায়তারা, শুরু হয় ভাষা আন্দোলন। সর্বপ্রথম উর্দুর বিরোধিতা করেন ডঃ মোহাম্মদ শহিদুল্লাহ। পরের ইতিহাস সবার জানা।
এর পর আসাম থেকে আসেন মাওলানা ভাসানি গঠন করেন আওয়ামী মুসলিম লীগ।
দৃশ্যপটে আসেন সামরিক শাসক আইয়ুব খান।
তৎকালীন পাকিস্থানের সবচেয়ে বেশি রাজস্ব আয় হত পূর্ব পাকিস্থানের পাট বিক্রি থেকে আর ব্যয় হত করাচিতে।
এর পর দৃশ্য পটে আসেন শেখ মুজিবুর রাহমান। ৬ দফা দাবি উত্থাপন করেন, আগরতলা মামলা খান, জেল হয়, মুক্ত হয় এবং ৬৯ এ বঙ্গবন্ধু উপাধি পান।
এবার আসেন ইয়াহিয়া খান, আয়ুব খানের চেয়েও বড় হারামি।
৭০ এর নির্বাচন হয়, ৯৮% ভোট পায় আওয়ামীলীগ, কিন্তু ক্ষমতা হস্তান্তর হয়না।
এর পর ৭ মার্চ, ২৫ মার্চ, ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণা। যুদ্ধ শুরু।
বাংলাদেশ থেকে ১ কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেয়। অনাহার আর বিভিন্ন রোগে ভুগে প্রায় ৮ লাখ শিশু মারা যায় এই শরণার্থী শিবিরে!!! ৯ মাস টানা ১ কোটি মানুষকে খাওয়ায় ভারত সরকার।
এসময় মাদার তেরেসা আসেন রিফিউজিদের সেবা করতে।
বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত আদায়ের লক্ষ্যে ইন্ধিরা গান্ধী বিশ্ব ভ্রমনে বের হন। বাংলাদেশ স্বাধীনতার জন্য তার অবদান সবচেয়ে বেশি।
এদিকে পাকিস্থানিরা ভারতের উপর হামলা করে, শুরু হয় ভারত – পাকিস্থান যুদ্ধ।
মার্কিনীরা যুদ্ধ জাহাজ পাঠায় বঙ্গোপসাগরে। সাথে থাকে চীন।
এদিকে রাশিয়া থাকে বাংলাদেশের পক্ষে।
জবাবে ভারতও পাকিস্থানে হামলা করে। তৃতীয় বিশ্ব যুদ্ধের আশংকা তৈরি হয়।
৩ ডিসেম্বর বাংলাদেশের সাথে ভারতী সৈন্য যুক্ত হয়।
১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে আল বদর বাহিনী। এই বাহিনীর প্রধান ছিলেন মতিউর রাহমান নিজামী।
৯০ হাজার সৈন্য নিয়ে বর্তমান সোহারাওয়ারদি উদ্যানে পাকিরা আত্মসমর্পণ করেন। বাংলাদেশ স্বাধীন সে এক অভূতপূর্ব শিহরণ। চারদিকে বিজয়ের আনন্দ। এখন বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে কোন ম্যাচ জিতলে যেমন হয় আর কি! তার চেয়েও বেশি।
দেশ স্বাধীন হওয়ার পর জহির রায়হান কে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়। কিন্তু ৭২ সালে জহির রায়হান কে গুম করা হয়।
৭২ এর ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে আসেন। শুরু হয় আরেক যুদ্ধ।
সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন :
“আমি মানুষ, আমি বাঙ্গালি, আমি মুসলমান, বাঙ্গালি একবার মরে, বার বার মরে না”।
কিন্তু আমরা বাঙ্গালিরা সারা দেশে, সারা বিশ্বে, এর লাত্থি, ওর উস্টা খেয়ে বার বার মরছি, আবার বেঁচে উঠছি। এর নাম ই কি স্বাধীনতা?
এই লুটপাটের রাজনীতি দেখার জন্যই কি দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল?
বড় দুই দলের জনগন নামক গিনিপিগ নিয়ে টানাহ্যাঁচড়া আর কত কাল দেখব?
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



