অনেক জল্পনা কল্পনা আর নাটকীয় ঘটনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত এক প্রকার চূড়ান্তই বলা যায় বাংলাদেশের পাকিস্থান সফর।
প্রথমেই বলে নেই বেশির ভাগ বাংলাদেশি সমর্থকের মত আমিও বাংলাদেশের পাকিস্থান সফরের বিপক্ষে।
এটা কোন রাজনৈতিক কারনে না, মূল কারন হল পাকিস্থানে ক্রিকেটারদের উপর হামলা। তালেবানরা নিশ্চয় চাইবে না- বাংলাদেশ যেয়ে আবার সে দেশে আন্তর্জাতিক ক্রিকেট চালু করুক।
কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশকে যেতেই হবে, কয়েকটা কারন অন্যতমঃ
১। লোটাস কামাল আইসিসির সহ-সভাপতি হতে পাকিস্থানের ভোট চেয়েছিলেন, এই শর্তে যে পাকিস্থানে বাংলাদেশ টিম পাঠাবে।
২। বিপিএল এ পাকিস্থানের খেলোয়াড়দের কে পেতে চাইলে বাংলাদেশ দল কে পাঠানোর নতুন শর্ত তো আছেই।
যাইহোক আপনি আমি চাই বা না চাই আদালত আর বিসিবি তথা সরকার চাইলে যাবে। আমাদের আবেগের মুল্য নাই। শুধু শুধু কাউ কাউ করে কি হবে? তবুও করি।
এবার আইসিসি বলে দিয়েছে বাংলাদেশ চাইলে পাঠাতেও পারে, না চাইলে না। অফিসিয়ালস তারা দিবে না। দুই দেশ নির্ধারণ করবে ম্যাচ অফিসিয়ালস।
এখন আবার আদালতের ইনজেকশন এর মেয়াদ ও শেষ।
সো বাংলাদেশ যাচ্ছে।
সম্ভাব্য আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাংলাদেশ ১ টি ওয়ানডে ও ১ টি টি-২০ ম্যাচ খেলার জন্য পাকিস্থান রওনা হবে, তিন দিনের সফর শেষে ১৪ জানুয়ারি দেশে ফেরত আসবে।
বিসিবি যাওয়া না যাওয়ার ইচ্ছা-অনিচ্ছা ক্রিকেটারদের হাতে ছেড়ে দিয়েছে।
যতদুর জানা যায় বিদেশী কোচিং স্টাফ কেউ যাচ্ছে না। নিশ্চিত। অধিনায়ক মুশফিক ব্যাক্তিগত কারনে ছুটি নিয়েছে। মানে যাবে না, খুব ভাল।
সাকিব ইনজুরিতে আছে, ততদিনে হয়তো সেরে উঠবে, কিন্তু যাবে না নিশ্চিত।
তামিম নিউজিল্যান্ড এ থাকতে পারে, সেও যাবে না।
বাকি যারা আছে তারাও যাবে কিনা সিদ্ধান্ত হীনতায় ভুগছে।
এমতাবস্থায় আমি ব্যাক্তিগতভাবে এই সফরের একটা দল চুরান্ত করার অপপ্রয়াস দেখালাম।
আমার দলে আছেন এখনও ক্লাব/বিভাগীয় ক্রিকেট খেলছে এমন জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা, যারা অনেক সপ্ন নিয়ে বাংলাদেশ টিমে এসেছিল, কিংবা বিভিন্ন ম্যাচ এ আমাদের হতাশার সাগরে ডুবিয়ে নিজেই এখন হাবুডুবু খাচ্ছে।
বিনা প্রতিদন্ধিতায় এই দলের অধিনায়কঃ
"১। আশরাফুল"।
আরো আছেনঃ
২। তুষার ইমরান (লীগের প্লেয়ার, জাতীয় দলে পারেনা)
৩। ফয়সাল হোসেন ডিকেন্স (লীগের প্লেয়ার, জাতীয় দলে পারেনা)
৪। শাহরিয়ার নাফিস (বাউন্সার এ ভয় পাওয়ার জন্য)
৫। ইলিয়াস সানি (১ রান, সেদিন রান না নেওয়ার কারনে)
৬। রুবেল হোসেন (২৯ রান, মনে আছে?)
৭। অলক কাপালি (বহুত স্টাইলিশড, কিন্তু)
৮। রাজিন সালেহ (আফসোস)
৯। আফতাব আহমেদ ( স্বঘোষিত অলস)
১০। শাহাদাত হোসেন(দ্যা হিরু শাহরুখ খান)
১১। রকিবুল হাসান( বেশি রাগ, কমানোর জন্য)
১২। জহুরুল ইসলাম/ শুভাগত হোম/ সোহরাওয়ারদি শুভ/ রবিউল ইসলাম/ নাজিমুদ্দিন/জুনায়েদ সিদ্দিকি( এরা প্রত্যেকেই এই সফরের জন্য তাদের যোগ্যতা প্রমান করেছে)।
এছাড়া কেউ থাকলে প্রস্তাব করতে পারেন। আশা করি ক্রিকেট বোর্ড অবশ্যই আপনাদের প্রস্তাবনা সুবিবেচনা করবেন।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



