দুজোড়া ঠোটের চঞ্চলতায় গোধুলী তার শেষ আভা হারাচ্ছে,
মগডাল হতে প্রশাখা বেয়ে নেমে যাচ্ছে লাল সূর্য্য,
পথ হারা পিপিলিকার দল মৃত্যুপাকে আবদ্ধ,
কিছু পর চৌরাস্তার নিয়ন আলোয় উইপোকার মরণ-মরণ খেলা,
নিচেই গিরগিটির ভোজন উৎসব ও ধেড়ে ইঁদুরের ভোঁ দৌড়,
পাশেই শহুরে ঘ্রাণ মেখে পাগলটা নেড়েচেড়ে দেখছে মৃত পোকাগুলিকে,
খুব কাছাকাছি তুমি ও আমি,
উষ্ম প্রেমের পাশবিক ধোয়া ওড়াচ্ছি।
শহুরে প্রেমের ভুতুড়ে উত্তেজনায় আরও এক জুড়ি,
অক্সিটোসিনের তোড়ে যৌবনের হাল মাতাল,
কিছু দুরে ক্লান্ত পেশীর প্যডেলে দিক-বিদিক ছুটছে রিকশা,
ইন্জিনগুলি থেমে থেমে বিকট শব্দে জীবনের মিছিল করছে,
এদিকে কাঁথামুড়ি দিয়ে হুর-বিহীন বেহেস্তি ঘুমে মশগুল ভিক্ষুক,
তখনও তুমি ও আমি খুব কাছাকাছি ,
সান্দ্র স্বাদে নিমগ্ন।
পেছিয়ে আছি, লেপ্টে আছি, জড়িয়ে আছি,
দুজনে, দুজনাতে।
__________________________________________
জুলকার নাঈন
এডিলেইড
24/02/2024 ইং
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



