মাদক, সোনা, অস্ত্র চোরাচালান ও নাশকতা রোধে রেল পুলিশে যুক্ত হচ্ছে অত্যাধুনিক অস্ত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
নাশকতা রুখতে রেলওয়ে পুলিশকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রেলপথে নিরাপত্তা বাড়াতে এরই মধ্যে পুলিশ ও আনসারের পাশাপাশি গড়ে তোলা হয়েছে বিশেষ গোয়েন্দা ইউনিট। এসব সদস্যরা ছদ্মবেশে ট্রেনে থাকবেন। রেল পুলিশ ঠিকমতো দায়িত্ব পালন করছে কি-না তাও পর্যবেক্ষণ করবে এই ইউনিট। ট্রেন ও রেললাইনে নাশকতা বন্ধ, মাদক, সোনা ও অস্ত্র চোরাচালান রোধ এবং যাত্রীদের মালামাল খোয়া যাওয়া ঠেকাতেই সরকারের এ উদ্যোগ। এ ছাড়া সব রেলস্টেশনে বসানো হবে আর্চওয়ে গেট ও সিসি ক্যামেরা। যাত্রীদের মালামাল ও শরীর মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে ট্রেনে ওঠার অনুমতি প্রদান করবে সরকার। তাছাড়া আনসার সদস্যরা ক্যাম্প করে রেলপথ পাহারা দিচ্ছেন এবং পূর্ব ও পশ্চিমে যাত্রী নিরাপত্তায় রয়েছেন দুই হাজার ২০০ পুলিশ সদস্য। রাজধানীর কমলাপুর, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, জামালপুর, ঈশ্বরগঞ্জ, আখাউড়া, ভৈরব, বিমানবন্দর, টঙ্গীসহ শতাধিক স্টেশনে অপরাধের মাত্রা বেশি। এসব পয়েন্টে বেশি নাশকতা ঘটছে, কারা মাদক ব্যবসা করছে তার একটি তালিকা হয়েছে। এসব তালিকা ধরে চলবে যৌথ অভিযান। রেলওয়ে পুলিশকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করার মাধ্যমে অনেকাংশে কমে আসবে মাদক, সোনা ও অস্ত্র চোরাচালান এবং ট্রেন ও রেললাইনে নাশকতা বন্ধে সার্থক হবে বর্তমান সরকার এ প্রত্যাশা সবার।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন
পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?
আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন
কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন
রঠার মুসলিম বিদ্বেষ

রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।