বিএনপির এই গণতন্ত্র উদ্ধারের আন্দোলন কোনোভাবেই ‘গণতান্ত্রিক আন্দোলন’ বলা যাবে না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মাস তিনেকের আন্দোলনে পেট্রলবোমা হয়ে ওঠে প্রধান অস্ত্র এবং এর শিকারে পরিণত হয় সাধারণ জনগণ। আন্দোলনে পেট্রলবোমায় পুড়েই মারা গেছে ৭৫ জন। পুড়ে গিয়েও বেঁচে আছে এবং বাকি জীবন এর যন্ত্রণা বয়ে বেড়াবে এমন মানুষের সংখ্যা প্রায় ২০০। আন্দোলনের নামে এই মাত্রার বর্বরতা বাংলাদেশে আগে কখনো ঘটেনি। সাধারণ নাগরিকদের শিকারে পরিণত করা বা তাদের ওপর বর্বরতা চালানোর কৌশল সাধারণত বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনই নিয়ে থাকে। কিন্তু বিএনপি আন্দোলনে এবার তার নজির দেখা গেল। বিএনপির এই গণতন্ত্র উদ্ধারের আন্দোলনকে তাই কোনোভাবেই গণতান্ত্রিক আন্দোলন বলা যাচ্ছে না। আর এ ধরনের আন্দোলন করে কখনো গণতন্ত্র উদ্ধার করা যায় না। বিএনপির এবারের আন্দোলনের এই ভয়ংকর কৌশল শুধু তাদের আন্দোলনকেই ব্যর্থ করেনি, বরং ভবিষ্যতে গণতন্ত্র উদ্ধারের যেকোনো আন্দোলন বা গণ-আন্দোলনের ক্ষেত্র তৈরিতেও নেতিবাচক ভূমিকা পালন করবে। অর্থনীতির ক্ষতি হয়তো বাংলাদেশ কোনোভাবে বা কখনো না কখনো কাটিয়ে উঠতে পারবে, কিন্তু আগুনে পুড়ে, সহিংসতায় প্রাণ গেল সেই ক্ষতি পূরণ হবে কীভাবে? গণতন্ত্রের জন্য দুনিয়ায় যুগে যুগে অনেক আত্মত্যাগ হয়েছে, অনেক প্রাণ গেছে, বাংলাদেশেও বিভিন্ন সময়ে ঘটেছে। কিন্তু গণতন্ত্রকে উদ্ধার ও রক্ষা করার যে রাজনীতিতে গণতন্ত্র পরাজিত হলো । আগুনে পুড়ে যারা মারা গেল বা সারা জীবন পোড়ার কষ্ট বয়ে বেড়াবে, তারা কি বিচার পাবে?
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।