পোশাক শিল্পের জন্য পুরাতন বাজারের পাশাপাশি নতুন বাজার খুঁজতে প্রয়োজনীয় পদক্ষেপ সরকারের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পোশাকশিল্পের প্রচলিত বা মূল বাজারের বাইরে এবার নতুন বাজারে পোশাক রপ্তানি সম্প্রসারণ করছে বাংলাদেশ। এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডাতে রপ্তানি হলেও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর তথ্যে নতুন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি মূল্য ক্রমেই বাড়ছে। ২০১৩-১৪ অর্থবছরে দুই হাজার ৪৪৯ কোটি ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশ। এর মধ্যে নতুন বাজারে পোশাক রপ্তানি হয় ৩৬১ কোটি ডলারের। অথচ এর আগের অর্থবছরে ২০১২-১৩-তে নতুন বাজারে রপ্তানি হয় ২৯৫ কোটি ডলারের পোশাক। পোশাক রপ্তানির জন্য নতুন বাজারের মধ্যে তুরস্ক, অস্ট্রেলিয়া, জাপান, চীন, কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, আফ্রিকা, ব্রাজিল, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, সিঙ্গাপুর, আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, পর্তুগাল ও ভারতসহ অন্তত ২৫টি দেশকে বিবেচনায় রাখছে সরকার ও সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা প্রত্যাহার ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ক্রেতাবিমুখ হওয়ায় এবং ইউরোপে পোশাক রপ্তানিতে তীব্র প্রতিযোগিতা থাকায় নতুন বাজারের দিকে মনোযোগ দিতে শুরু করেছেন পোশাকশিল্প মালিকরা। অন্যদিকে গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির প্রবৃদ্ধিও কমে যায়। এক্ষেত্রে পোশাক রপ্তানি বৃদ্ধির জন্য নতুন বাজারের দিকে ঝুঁকছেন বিক্রেতারা। সরকারও নতুন বাজারে পোশাক রপ্তানির জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এ জন্য কানাডা, জাপান, চীন ও ভারত সরকারের সঙ্গে শুল্কমুক্ত পণ্য রপ্তানি চুক্তি করেছে। এ ছাড়া উদ্যোক্তাদের উৎসাহিত করতে নতুন বাজারে ৩ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। অন্যান্য দেশের সঙ্গেও শুল্কমুক্ত পণ্য রপ্তানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। পোশাকশিল্পের জন্য নতুন বাজার খুঁজতে প্রতিবছরই বিজিএমইএ ও বিকেএমইএ বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠায়। এ জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাবনাময় বিভিন্ন দেশে দূতাবাস খোলা হচ্ছে। সরকারের এ পদক্ষেপের ফলে রপ্তানির দিক থেকে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে এটা নিঃসন্দেহে বলা যায়।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।