যে রাজনীতিতে মানুষ পুড়িয়ে মারা হয় সেটি কি রাজনীতি?
আন্দোলনের নামে যারা মানুষকে পুড়িয়ে মেরেছে বা এখনও মারছে তারা দেশের শত্রু, জাতির শত্রু। সেই অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে হবে। আন্দোলনের নামে নাশকতায় বিএনপি কেবলই ‘শক্তিক্ষয়’ করেছে। ভবিষ্যতে দলটি আর কখনও অবৈধভাবে সরকার হটানোর কথা ভাবতেও পারবে না। গত ৫ জানুয়ারি থেকে তিন মাস ধরে বিএনপির অবরোধ-হরতালে নাশকতায় খালেদা জিয়ার কী অর্জন হয়েছে সেটা দেশবাসীর জানতে বাকী নেই। অত্যন্ত জঘন্য কর্মকান্ড করেছেন তিনি। মানুষকে এভাবে প্রতিপক্ষ করে, মানুষকে এভাবে কোন রাজনৈতিক নেতা খুন করতে পারে? এটা আমরা ভাবতেও পারি না। কারণ রাজনৈতিক কর্মকান্ড হওয়া উচিত জনগণের স্বার্থে ব্যক্তি স্বার্থে নয়। জঙ্গীবাদ, সন্ত্রাসী কর্মকান্ড যারা করেছে, যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে এবং প্রত্যেক এলাকায় যারা অপরাধে জড়িত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, তাদের খুঁজে খুঁজে বের করতে হবে, তাদের বিচার করতে হবে। দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্যই এ ধরনের অপরাধীদের শাস্তি হওয়া প্রয়োজন। জ্বালাও, পোড়াও, নানা ধরনের সন্ত্রাসী, জঙ্গী কাজ করে কয়েকটি দল যেভাবে মানুষের ক্ষতি করেছে, এটা অত্যন্ত দুঃখজনক। কাজেই এ ধরনের ঘটনা যাতে আর কেউ ঘটাতে না পারে এবং জঙ্গীবাদী কোন কর্মকান্ড যেন বাংলাদেশে না হয়, অবশ্যই সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার প্রয়োজন। যারা আন্দোলনের নামে এ ন্যক্কারজনক কর্মকান্ড চালিয়েছে তাদেরকে কোন ভাবেই ক্ষমা করা উচিৎ নয়। যুদ্ধাপরাধীদের ন্যায় তাদেরকেও বিচারের কাঠগড়ায় আনা উচিৎ। রাজনীতিতো মানুষের কল্যাণের জন্য। মানুষের জন্যইতো রাজনীতি। কিন্তু যে রাজনীতিতে মানুষ পুড়িয়ে মারা হয় সেটি কী রাজনীতি? সাধারণ মানুষকে যারা টার্গেট করে পুড়িয়ে মেরেছে। বাংলার মাটিতে তাদের কি স্থান হওয়া উচিৎ?
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।