somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাছের প্রজনন ও সর্বোচ্চ সংরক্ষণের স্বার্থে ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মৎস্য ও চিংড়ি আহরণ নিষিদ্ধ করাটা সরকারের যুগান্তকারী পদক্ষেপ

০৯ ই মে, ২০১৫ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাদ রয়েছে বাংলাতেই- মারিব মৎস্য খাইব সুখে। কিন্তু মৎস্যই যদি না মেলে তবে মারিবেই কি আর খাইবেই বা কি। সুখ তো দূরে থাক, দুশ্চিন্তার পাহাড় বাড়ে মাছে-ভাতে খ্যাত বাঙালীর। কত জাতের, প্রজাতির মাছই ছিল বাংলায় সে সব মেলে প্রাচীন গ্রন্থে। পুকুরভরা মাছের দিনও গল্পগাথা হয়ে আছে। নিয়মনীতি না মেনে ও অপরিকল্পিতভাবে আইনকে তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে অবাধে মাছ ধরার ফলে মৎস্য সঙ্কট সৃষ্টি হয়েছে। সহজলভ্য হয়ে সবার পাতে ধরা দেয় না। দেশের জনগণের প্রোটিন সরবরাহের অন্যতম প্রধান উৎস মৎস্য ভান্ডারগুলো প্রায় মাছশূন্য। বিশেষত সামুদ্রিক মাছ। মাছের চাহিদা পূরণের অন্যতম যোগানদাতা বঙ্গোপসাগর। উদাসীনতা, দায়িত্বহীনতা, মৎস্য লুটেরাদের তৎপরতার কারণে প্রাকৃতিক এই মৎস্যভান্ডার অনেকটা মাছশূন্য হয়ে পড়েছে। বিশেষ করে মাছের প্রজনন মৌসুমে মা মাছ ও পোনা মাছ ধরা পড়ে। পোনা মাছ ফেলে দেয়া হয় সাগরে। এরা মারা যায়। বিশ্বের অন্যান্য দেশে অবাধে মৎস্য আহরণের সুযোগ নেই প্রায়। সে ক্ষেত্রে যথাযথভাবে নিয়ম পালন করা হয়। কিন্তু বঙ্গোপসাগরে নির্বিচারে মাছ শিকারের ফলে মৎস্যশূন্যতা বাড়ছে ক্রমাগত। সমুদ্রসীমা মামলায় রায় পাওয়ার পর বাংলাদেশের বর্তমান সামুদ্রিক এলাকা হচ্ছে ১ লাখ ১৮ হাজার ১১৩ বর্গকিলোমিটার। যা প্রায় আরেক বাংলাদেশের সমান। এই বিশাল এলাকা এখন এ দেশের মূলত অর্থনৈতিক অঞ্চল। বছরে প্রায় সাড়ে পাঁচ লাখ টন মাছ আহরণ করে আয় হয় সাড়ে তিন হাজার কোটি টাকার মতো। উপকূলীয় অঞ্চলের লাখ লাখ মানুষ সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছে বংশ পরম্পরায়। মাছের মজুদ বাড়াতে মৎস্য বিশেষজ্ঞদের পরামর্শে সাদা মাছের প্রজননকাল বিবেচনায় নিয়ে টানা ৬৫ দিন সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে এবং তা এই প্রথমবারের মতো। মাছের প্রজনন ও সর্বোচ্চ সংরক্ষণের স্বার্থে তাই ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মৎস্য ও চিংড়ি আহরণ নিষিদ্ধ করাটা যুগান্তকারী পদক্ষেপ। বিশ্বের সমুদ্র উপকূলবর্তী দেশগুলোতে এমনকি ভারতেও প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ দুই থেকে তিন মাসের জন্য। বাংলাদেশ এই প্রথমবারের মতো দীর্ঘ সময়ের জন্য এমন পদক্ষেপ নিল। যদিও সাময়িকভাবে আমাদের কিছুটা সমস্যা হতে পারে তার পরও বৃহত্তর স্বার্থে সবার উচিত সরকারকে তথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা। সম্পদের উন্নয়নে সংশ্লিষ্টরা সহায়ক হবেন এটাই ব্যবসায়ী, জেলেসহ দেশবাসীর প্রত্যাশা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×