আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষিতে সম্মাননা পেলেন মাননীয়া প্রধানমন্ত্রী
২১ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের ভূমির সবচেয়ে বেশি অংশ ব্যবহার হয় কৃষিতে। এদেশের প্রতিটি গ্রামীণ জনগোষ্ঠির রয়েছে কৃষির প্রতি টান। রয়েছে মাটির প্রতি অন্যরকম মমতা। কিছুদিন আগেও নিত্যপ্রয়োজনীয় সবজির প্রশ্নে পুরোপুরিই ছিল আমদানি নির্ভর বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ একটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিনত হয়েছে। এজন্য কৃষিতে বিশেষ অবদানের জন্য যুক্তরাষ্ট্রের করনেল ইউনিভার্সিটির সম্মাননা পেলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ডেভিড জে স্করটনের পক্ষে পরিচালক রনি কফিম্যানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর হাতে এই সম্মাননাপত্র তুলে দেন। সম্মাননাপত্রে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে শেখ হাসিনার উদ্যোগের প্রশংসা করেছেন ডেভিড স্করটন। প্রধানমন্ত্রী বাংলাদেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতে আরও ফলপ্রসূ গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন যা দেশকে সামনে এগিয়ে যাওয়ার জন্যে কার্যকর ভুমিকা রাখবে। এই সাফল্যটুকু দিয়েই পৃথিবীর যেকোনো দেশের সঙ্গে সম্পর্কের সেতুবন্ধন রচনা যেমন সম্ভব, একইভাবে সম্ভব আমাদের দেশের স্বার্থে আরো বড় কিছু অর্জন করা। কারণ দেশগুলোতে কৃষি শ্রমিকের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। বাংলাদেশীরা কৃষি সাফল্যের এমনই নজির গড়ছেন, সবখানেই সৃষ্টি হয়েছে কৃষি শ্রমিক রফতানি থেকে শুরু করে কৃষিকেন্দ্রিক বাণিজ্যের সম্ভাবনা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১

আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন