ঢাকাসহ সারাদেশের শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে পণ্য ঋণ দিচ্ছে বেলারুশ
০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকাসহ সারাদেশের শহরের বর্জ্য অপসারণে বেলারুশ থেকে যন্ত্রপাতি কেনা হচ্ছে। এ জন্য ৪২০ কোটি ২৯ লাখ ৫৬ হাজার টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এর মধ্যে বেলারুশ সরকার দিচ্ছে ৩৩১ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার টাকা এবং বাকি ৮৮ কোটি ৮০ লাখ ৭ হাজার টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। বেলারুশ সরকার বাংলাদেশকে দ্রব্য ঋণ (কমোডিটি লোন) হিসেবে এ অর্থ সহায়তা দিচ্ছে। ইতোমধ্যেই এ সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে। প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহের দক্ষতা বৃদ্ধি পাবে। তছাড়া উন্নয়ন কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি হবে। সেই সঙ্গে যন্ত্রপাতি ভাড়া দিয়ে রাজস্ব আয় বৃদ্ধি হবে এসব বিবেচনায় প্রকল্পটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। বর্তমানে অধিকাংশ জনগণ পৌরসভা ও সিটি কর্পোরেশনে বসবাস করছে। ফলে শহরাঞ্চল দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রায় ৩৫ শতাংশ মানুষ বর্তমানে শহরে বসবাস করছে। এই শহরায়নের ফলে সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহে রাস্তা,ড্রেন ও ফুটপাথের প্রয়োজনীয়তা বাড়ছে। সেই সাথে নগরের পরিবেশ ঠিক রাখার জন্য বর্জ্য ব্যবস্থাপনারও প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ জন্য পৌরসভা ও সিটি কর্পোরেশনের দক্ষতা বাড়ানো প্রয়োজন। সেজন্য সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহকে বিভিন্ন যানবাহন ও যন্ত্রপাতি দিয়ে সহায়তা প্রদানের জন্য প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন