somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এগিয়ে থাকছে বাংলাদেশই

০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের সামনে এখন এশিয়া কাপের হাতছানি। সেরা খেলার ধারাবাহিকতা শুধু ধরে রাখতে হবে। মাথা ঠাণ্ডা রেখে, দেখেশুনে খেলে যেতে হবে। যে টিম স্পিরিট তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে। সরকারের উৎসাহে ক্রিকেটে দেশ এগিয়ে যাচ্ছে। এশিয়া কাপ তখনও শুরু হয়নি, কয়েক দিন বাকি। মাহমুদুল্লাহ রিয়াদ বলে দেন- ‘ফাইনালে উঠতে পারি, চ্যাম্পিয়নও হতে পারি।’ তখন তার কথাটি বিশ্বাস করার মতো লোক ছিল না। অথচ বাংলাদেশ এখন টুর্নামেন্টের ফাইনাল খেলছে। এখন এটাও বিশ্বাস করতে হচ্ছে সবাইকে “ভারতকে হারিয়ে শিরোপাও জিতে যেতে পারে বাংলাদেশ”! আমরা বিশ্বাস করি একটা দল যতই শক্তিশালী হোক না কেন, আমরা যদি আমাদের মতো খেলি, তাহলে আমরা যে কোন দলকেই হারাতে পারি। যা আমরা অনেক আগেই প্রমাণ করেছি। ভারতকে সর্বশেষ সিরিজে আমরা হারিয়েছি। আমরা যদি ভুল কম করি, তাহলে আমাদের ভাল সম্ভাবনা আছে। আমাদের খেলোয়াররা ভারতকে হারাতে আজ বদ্ধপরিকর। ব্যাটিং,বোলিং,ফিল্ডিং তিন বিভাগেই পুরো টুর্নামেন্টে ভারত নিজেদের শক্তি প্রদর্শন করে দেখিয়েছে। শুধু এশিয়া কাপে কেন, টি২০তেই ভারত সেরা দল। তবে বাংলাদেশ যেভাবে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে, তাতে শুধু ব্যাটিং,বোলিং,ফিল্ডিংই নয়, সঙ্গে আবেগ আর সরকারের উৎসাহে শক্ত মানসিকতাও যোগ হচ্ছে। তাতে এগিয়ে থাকছে বাংলাদেশই। আবেগ আর মানসিকতার শক্ত ভিত যে ভারতের নেই! কারণ খেলাটি হচ্ছে মিরপুরে। আর আবেগে ভাসার মতো দর্শকও পাবে না ভারত। মানসিকতা যতই শক্ত থাকুক ভারতের, টানা চার ম্যাচ জিতে আত্মবিশ্বাস এতই বেশি হয়ে গেছে, যেটির ভাটা ফাইনালে দেখা যেতে পারে। হতে পারে ফাইনালের দিনটিই ভারতের জন্য খারাপ দিন হয়ে উপস্থিত হয়েছে। তাহলে বাংলাদেশেরই জয়ের সম্ভাবনা থাকছে। আর জিতলেই শিরোপা জয়ী হয়ে যাচ্ছে বাংলাদেশ।

সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

খালাশ

লিখেছেন মায়াস্পর্শ, ২১ শে মে, ২০২৬ দুপুর ২:৪৬

ছবি : এ আই

জোর জবরদস্তি,
উঠিত লিঙ্গের দুই মিনিটের সুখ
তারপর ???
গরম, মাথা গরম।
কোপ, কল্লা মাথা আলাদা,
শেষ, নিথর নিশ্চুপ দেহ,
খণ্ডিত ছিন্নভিন্ন।

লাল রক্ত কালচে হওয়ার আগেই... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

×