somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি নেতা আমান গ্রেপ্তার!!আমান আমান আমান গ্রে.... প্তা.....র !!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হত্যা প্রচেষ্টার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।

আমান সিঙ্গাপুর থেকে ফেরার পরপরই মঙ্গলবার দুপুরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন।

জিয়া বিমানবন্দর পুলিশের ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর দেড়টায় থাই এয়ারওয়েজের একটি বিমান থেকে নামার পর গোয়েন্দা পুলিশ আমানকে নিয়ে যায়।"

আমান চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় আমানকে গ্রেপ্তার করা হয়েছে।"

কেরানীগঞ্জের সাবেক সাংসদ আমানের বিরুদ্ধে মামলাটি করেছেন ওই এলাকারই ব্যবসায়ী ও বিএনপি নেতা ওসমান গনি।

গত ২৯ মে দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়, ওসমান ও তার বন্ধু আব্দুস সোবহান ২৯ মে গাড়িতে করে যাওয়ার সময় মোহাম্মদপুর সলিমুল¬াহ রোডে তাদের গাড়ি থামিয়ে গুলি ছোড়া হয়। এতে ওসমানের শরীরে পাঁচটি গুলি লাগে।

গোয়েন্দা পুলিশ ওই মামলা তদন্ত করছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে সোহেল রানা, আলমগীর হোসেন, এবাদুল ইসলাম বাদল, জিএম মোরশেদ টুটুল ও আতাউর রহমান নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা ওই ঘটনায় আমানের সম্পৃক্ততার করা স্বীকার করে জানিয়ে গোয়েন্দা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, তার ভিত্তিতেই আমানতে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে বিদেশ থেকে আসা আমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে তার সমর্থকরা জড়ো হয়েছিল। গ্রেপ্তার করার সময় তারা বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের হটিয়ে দেয়।

দুই পক্ষের ধস্তাধস্তিতে আমান আহত হয় বলে তার সমর্থকরা দাবি করে। তবে পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান তা নাকচ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ডাকসু ভিপি) আমান সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও গ্রেপ্তার হয়েছিলেন।

@বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×