somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি একবিংশ শতকের যুবক বলছি

২৪ শে জুন, ২০০৯ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি এক যুবক!একবিংশ শতাব্দীর টগবগে তাজা যুবক।গোটা বিশ্বকে আমার কাছে অতি তুছছ মনে হয়।জীবনের কোন মানে আমি খুজে পাইনা।কেবল আনন্দ আর উপভোগ ছাড়া আর কোন মানে আমার কাছে নেই।ত্যাগ,ভালবাসা,পারষ্পরিক সমঝোতা এগুলো আমার কাছে বড় মেকি মনে হয়।ভালবাসার মানে আমার কাছে যৌনতা ছাড়া আর কিছু নয়।
দেশপ্রেম আমাদের মনে কোন স্থান দখল করতে পারে না।দেশ প্রেম মানে কিছু বিশেষ দিবসে গান আর খাওয়া দাওয়া করে বাঙ্গালী সাজার নকল প্রচেষ্ঠা।ইংলিশ আর হিন্দী মুভীতে আমরা আমাদের ভাল লাগা গুলো খুজে পাই।নিজেদের স্মার্ট প্রমান করতে অনবরত চলে আমাদের সাধনা।কানে হেডফোন আর বাংলিশ ভাষায় আমাদের সময় কাটে।
পরিবার!এটা আমাদের নির্বাধ উপভোগের মাঝে বাধা ছাড়া আর কিছু মনে হয় না ।আমার বাবা টাকার নেশায় ন্যায় অন্যায় ভুলে গিয়ে ছুটে চলেন আর সমাজের স্ট্যাটাস রক্ষায় মা দিনে রাতে পার্টিতে ঘুরে বেড়ান।আমার রাত কাটে(অনেকের কাছে মনে হওয়া ) অশ্লীল মুভি দেখে।
বন্ধু মহলে হিরো সাজার জন্য আমাদের নিত্য নতুন বাজে গালি আর অশ্লীল আলোচনায় পান্ডিত্য অর্জন করতে হয়।যত সব অবৈধ কাজের নেশায় আমার অবিরাম চেষ্ঠা চলে।
ধর্ম !যতসব সেকেলে চিন্তা ভাবনা ।আধুনিক যুগের যুবকেরা ধর্মের বেড়াজালে নিজেকে আবদ্ধ রাখবে এ কেমন কথা।আমরা মহাশুন্য কিংবা ডারউইনের মতবাদের ধার করা গুটিকয়েক বুলি আওড়ে নিজেকে ঞ্জানী বলে জাহির করতে পিছপা হইনা।চে গুয়েভারা কিংবা লেলিন কে নিজেদের আইডল বলে দাবী করলেও তাদের আদর্শ সম্পর্কে আমাদের কোন ধারনা নেই।তাদের ছবি বুকে পিঠে লাগিয়ে ঘুরে বেড়িয়েই আমরা দেশ জাতি উদ্বারের কর্মটি শেষ করি।কনসার্টের তালে নিজেকে উম্মাতাল করা আর হালের অদ্ভুত সব পোশাক কে নিজেদের ফ্যাশন বলে চালানোর ব্যাস্ততায় কেটে যায় আমাদের জীবন।
সমাজের কল্যান চিন্তায় মগ্ন কর্মহীন মানুষেরা আমাদের দেখে ছি ছি বলে।সমাজটা উছছন্নে গেল বলে আলোচনার ঝড় তুলে মাতিয়ে তোলে আড্ডা।কিন্তু আমাদের এ অবস্থার জন্য কি আমরাই দায়ী।সমাজ কি আমাদের শিখিয়ে দিয়েছে কোনটি নৈতিকতা আর কোনটি অনৈতিকতা?আমরা তো চিনতে শিখেনি নিজের অস্তিত্বকে।নিজের দেশের ইতিহাস নিয়েই যেখানে আমরা সন্দিহান ,অনেক ত্যাগের বিনিময় পাওয়া স্বাধীনতার ঘোষকের স্বীকৃতি যেখানে আদালতে নিতে হয় সেখানে আমাদের নিয়ে ভাবনার সময় কি কারো আছে?দেশকে যদি বদলে দিতে হয় সব ছেড়ে আমাদের নিয়ে একটু ভাবুন।আমাদের শিখিয়ে দিন নীতি দুর্নিতী।আমাদের স্বপ্নের দেশ আমরাই গড়ে নিতে পারব।নইলে যে দেশের জন্য সকলের এত ভাবনা সে দেশের ভবিষ্যত প্রজন্ম নিজেদের বিলিয়ে দিবে ভীনদেশী সংস্কৃতির কারাগারে।তখন তাদের মুক্ত করে আনার কেউ থাকবে না।


১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×