বালিশিরা
ডিজিট্যাল ক্যামেরায় তোমার চেহারা ভাসলেই
চোখ হয়ে যায় প্রজাপতি
বালিশিরা ভ্যালিক্লাবে: আজ নিয়মভাঙ্গার বর্ষপূর্তি
আকাশবিস্তৃত প্রশান্তিতে শরীরের জড়তা ছাড়িয়ে এগিয়ে যেতে থাকো তুমি...
নিসর্গ কাঁপায় এফ এম রেডিও তরঙ্গ থেকে ভাসা বার্ণিশ টিলার গীত ...
ধোঁয়া ধোঁয়া ভাবনাসমূহ… চক্রাকারে বয়ে নিয়ে যায় বহুগামী মিথ
এই ভরদুপুরের গ্রীষ্মে সুষমাকে জড়িয়ে ধরায়
রিক্ততার নেই কোনো খেদ;
ভিতরে ভীষণ গোলযোগ
উদ্বেগে উন্নত জেদ!
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




