somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনু গল্প = কালো বাক্স

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বিয়ের এই পনের বছরে মাঝে মাঝেই একটা দৃশ্য দেখে আসছি।সায়ন গভীর রাতে ঘুম থেকে উঠে বারান্দায় দাড়িয়ে উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভেবেই যায়।ঘন্টা খানেক থেকে আবার বিছানায় এসে চুপ-চাপ শুয়ে পড়ে।মাসে কদিন যে ও এমন করে তা আমি ঠিক বলতে পারব না।বিয়ের প্রথম প্রথম কয়েক দিন সায়নের কাছে জানতে চেয়েছিলাম,অমন করে আকাশের পানে তাকিয়ে ভর রাতে কার কথা ভেবে দীর্ঘস্বাশ ফেল? মুচকি হেসে সায়ন বলেছিল,
এমনি দাড়িয়ে থাকি,কারও কথা ভাবিনা।এটা আমার পুরানো অভ্যাস।
আমি বিশ্বাস করিনি সায়নের কথা।পরে এই এত বছরে আর জানতেও চাইনি।
এইতো গত বছরে সায়ন অফিসের কাজে তিন দিনের জন্য বাইরে গিয়েছিল।তখনই জানতে পেরেছিলাম ওর মনে চেপে রাখা কষ্টটা কি!যা ও কখনও কাওকে এমনকি আমি ওর স্ত্রী আমাকেও বলেনি।সায়নের একটা কালো বাক্সো আছে।যেটাতে ওর ব্যক্তিগত জিনিস রাখত।বাক্সের চাবিটা ও কখনও কাওকে দিতনা।সায়ন আমার কাছে যেটা লুকাতে চাইত আমি সেটা নিয়ে কখনও মাথা ঘামাতাম না।ঘর গোছাতে যেয়ে সে দিন ওর চাবিটা পেয়েছিলাম।নিজের কৌতুহল চেপে রাখতে না পেরে বাক্সোটা খুলে দেখলাম।না তেমন কিছু ছিলনা বাক্সে।কয়েকটি ডায়েরি কিছু পুরানো দিনের ওর ছবি, আরও কিছু মানুষের ছবি যাদেরকে আমি চিনিই না।বেশ কিছু গল্পের বইও ছিল।ডায়েরি গুলো উল্টে পাল্টে দেখতে লাগলাম।ভাগ্যিস কামিনি আর কাব্য ওদের মামা বাড়ি ছিল।তানা হলে ওদের জ্বালায় ডায়েরি গুলো পড়তে পারতাম না।সারাটা দিন সায়নের ডায়েরি গুলো পড়েছি।পড়তে গিয়ে এক ধরনের অপরাধ বোধ মনের মধ্যে কাজ করছিল।তারপরও পড়েছি।যে মানুষটার সাথে পনের বছর ঘর করলাম তার কত কিছুই এই জীবনে অজানা থেকে গেল।কোথায় যেন পড়েছিলাম,যুগ যুগ একটা মানুষের সাথে বাস করেও চেনা যায়না তাকে পৌছানো যায়না তার মনের গভীরে।আমিও সায়নকে এখনও চিনতে পারিনি,পৌছাতে পারিনি ওর মনের গভীরে!
ডায়েরি পড়ে সবটা না জানলেও যতটুকু জেনেছি তাতে বুঝলাম সায়নের কষ্টটা কোথায়।এতটা কষ্ট বুকে চেপে একটা মানুষ কি ভাবে এতটা বছর কাটিয়ে দিল ভাবতেই অবাক লাগে।সেই কষ্ট গুলোকে ও ভুলতে চেষ্টা না করে আয়োজন করে বুকের মাঝে পুষে রেখেছে!কষ্টও মানুষ অতি যত্নে বুকের মাঝে পুষে রাখে, সায়নকে না জানলে জানতেই পারতাম না।
সায়নের কষ্টটা কি?
না থাক বলছি না।
যে মানুষটা একান্তে তার নিজের কষ্টটা পুষে গেছে।কোন দিন জানতে দেয়নি কাওকে তার কষ্টটা কি।
তাহলে আমি কেনই বা বলতে যাব তার কষ্টটা কি।যে কষ্টটাকে নিজের মাঝেই লুকিয়ে রেখে যত্নে পুষতে চাই তার কষ্টের কথা জানলেও আমার মনে হয় কাউকে না বলাই ভাল।
ডায়েরি গুলো আবার বাক্সে রেখে দেই।
সায়নের কষ্ট গুলো বন্দি থাক এই কালো বাক্সে কিম্বা সায়নের মনের অতল গভীরে।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৮
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×