
১/ অনেকের হয়তো বিশাল একটা মন আছে
কিন্তু তার হয়তো কাউকে বিশাল কিছু দেওয়ার ক্ষমতা নেই
তাই তার বিশাল মনের বিশালতাও কারও চোঁখে ধরা পড়ে না।
২/ তবু ছুয়ে দেখি বৃষ্টি...
মন ভেজায় না শরীর
দেখেনি কেও
না,তুমিও
৩/ কি ভাবে বলি
যাচ্ছে দিন ভালো
এখন ফেসবুকের ইনবক্সেও
কেউ বলে না হ্যালো।
৪/ ভুলতে গেলেই আমায় কি আর
ভুলতে তোমায় দেব
রোজ গেলেই আগ বাড়িয়ে
তোমার খবর নেব।
৫/ ব্যস্ত নেই তেমন তবু ব্যস্ত হওয়ার ভানেই কাটছে সময় ভিষন!
৬/ নাম লিখিয়েছি
স্বার্থপরের খাতায়
আমার নামটা লিখনা আর
তোমার মনের পাতায়।
৭/ মুখে ঝরে কথার ফুলঝুরি
তবু বুকের মাঝে কথার পাহাড়!
৮/ ফ্রেন্ডলিষ্টে দশ জন গাধা রাখার চেয়ে এক জন জ্ঞানীর ফলোয়ার হওয়া অনেক ভাল।
বিভিন্ন সময়ে লেখা আমার ফেসবুক আইডি থেকে নেয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

