somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প ** বুকের ব্যাথা

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




মৃত্যু এক আশ্চর্য জিনিস,কত সহজেই সে মানুষের বয়সকে থামিয়ে দেয়।রাহাতের ছবিটার দিকে তাকিয়ে এই কথাটাই ভাবছিলেন সেলিনা বেগম।
স্মৃতিচারনের সময় সেলিনা বেগমের মনে হয় এই তো সে দিন অথচ ছত্রিশটি বছর পার হয়ে গেছে!রাহাতের বয়স সেই আঠারোতেই থেমে আছে।
সেই মায়া ভরা দু চোঁখ ঝাকড়া চুল সব একই রকম আছে একটুও পরিবর্তন হয়নি।সারা দিনই সেলিনা বেগমের মাথায় রাহাতের কথায় ঘুর পাক খায়।
রাহাতের জন্য কেঁদে কেঁদে এখন আর চোঁখের জলও অবশিষ্ট নেই।যখন খুব বেশি ছেলেটার কথা মনে পড়ে তখন রাহাতের এই ছবিটা বের করে দেখেন সেলিনা বেগম।ছেলেটা বেঁচে থাকলে নিশ্চয় বিয়ে করত,নাতি পুতিরও মূখ দেখতেন তিনি।তা আর হল কই,কিছু নরপিচাশের দল তার ছেলেটাকে বাঁচতে দেয়নি।
শকুনের মত খুবলে খেয়েছে তাকে।সেলিনা বেগম মনে মনে ফিরে যান ছত্রিশ বছর আগে।কোন এক বর্ষার দিনে তার কোল জুড়ে এসেছিল রাহাত।
তারপর হাসতে খেলতে একদিন বড়ও হয়ে গেল।মা ছাড়া কিছুই বুঝত না ছেলেটা।মায়ের হাতের পুই রান্না খুবই পছন্দ করত রাহাত।
সেলিনা বেগম তাই আজও ঘরের পেছনে পুই চারা রোপন করেন।মাচায় লকলকিয়ে বেড়ে ওঠে পুই গাছ গুলি।
এক সময় আবার শুকিয়েও যায়।ছেলে না থাকায় পুই মাচা থেকে কচি পুই ডাটা গুলো কেটে আর রান্না করা হয় না তার।

সেবার কেবল এইচ এসসি পরীক্ষা দিয়েছে রাহাত।একদিন মায়ের কাছে বায়না ধরল ভারতে যাবে খালা বাড়ি বেড়াতে।মা বললেন,এখন সীমান্তে খুব কড়াকড়ি চলছে তোর যাওয়ার দরকার নেই।কিন্তু কে শোনে কার কথা ছেলে যাবেই।একদিন গুছিয়ে বেরিয়েও পড়ল রাহাত।সেলিনা বেগম কি আর জানত এই যাওয়াই তার ছেলের শেষ যাওয়া হবে।একদিন পরেই খবর এলো রাহাত আর এই পৃথিবীতে নেই।সীমান্তে বি সি এফের গুলিতে মারা গেছে সে।কত সহজেই বলা হয়ে গেল কথা গুলি।সন্তান হারানোর যে কি ব্যাথা তা আজও হাড়ে হাড়ে টের পাচ্ছেন সেলিনা বেগম।সীমান্তে এই বি সি এফরা কত মায়ের বুক খালি করেছে তার ঠিক নেই।একটা পিপড়া মারতে গেলেও মানুষের বুক কাঁপে।অথচ সীমান্তে তারা মানুষ মারে পাখির মত।সেলিনা বেগম মাঝে-মাঝে ভাবেন এই যে সীমান্তে বি সি এফরা গুলি করে নিরীহ মানুষ মারে এদের বুক কি এতটুকুও কাঁপে না?ওদের কি ঘরে মা-বাবা সন্তান নেই।এভাবে আর কত মায়ের বুক খালি করবে ওরা?উত্তর গুলো সেলিনা বেগমের জানা নেই।রাহাত মরে গিয়ে ওর একটা লাভই হয়েছে,ও আর বুড়ো হবে না।রাহাতের বয়স সেই আঠারোতেই থেমে থাকবে।কিন্তু ছেলেটার মৃত্যুতে সেলিনা বেগমের তো কোন লাভ হয়নি।বরং প্রচন্ড একটা ব্যাথা বুকের ভেতরে তাকে বয়ে বেড়াতে হয় সব সময়।এ ব্যাথাটা তাকে বয়ে বেড়াতে হবে আমৃত্যু পর্যন্ত।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০০
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×