বৈশাখী ঝড়ে
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১লা বৈশাখ আসতে এখনও বেশ কিছুদিন বাকি। কিন্তু ইতিমধ্যে চারিদিকে বৈশাখের আমেজ চলে এসেছে। দোকানে দোকানে শুরু হয়ে গেছে বৈশাখী পন্য বেচা-কেনা।অনেকে আগে থেকেই ইলিশ কিনে ফ্রিজে রেখে দিচ্ছেন পরে দাম বাড়তে পারে বলে। পেপার পত্রিকা গুলিও বৈশাখ নিয়ে লেখা শুরু করে দিয়েছে। বৈশাখে কি করবেন কি খাবেন কোথায় যাবেন আরও কত কি।
থাক ও সব কথা, বৈশাখ আসার আগেই চারিদিকে বৈশাখের আমেজ এসে গেছে যখন তখন আমিও বসে থেকে কি আর করি। বৈশাখের আগেই তাই আপনাদের সাথে একটি বৈশাখী কবিতা শেয়ার করছি। ১লা বৈশাখে ইচ্ছে থাকা সত্তেও ব্লগে হয়তো আসতে পারব না। সবাই কে অগ্রীম বৈশাখী শুভেচ্ছা রইল।
** বৈশাখী ঝড়ে **
প্রচন্ড তান্ডব আর উন্মাদনা নিয়ে
আবার এল বৈশাখ
তুমি কি মজা পাও বল
আমার সাথে করে এত রাখ-ঢাক।
বৈশাখে উঠে
প্রচন্ড বেগে ঝড়
আমার মনে সাধ জাগে
হতে তোমার বর।
বৈশাখের আকাশে জমে
মেঘ আধার কালো
আমার জীবনে এস তুমি
ভরিয়ে দিতে আলোয় আলো।
বৈশাখে যখন হয়
প্রচন্ড বেগে বজ্রপাত
ঘুম ভেঙে যায়
তখন দেখি অনেক রাত।
ঘুম আসে না আর ভয়ে
হঠাৎ দেখি প্রকৃতির মাঝে
চাঁদের আলো
পড়ছে চুয়ে চুয়ে
কথা দাও তুমি
রইবে সারাজীবন আমার সাথে
ভয় পায়না যতই আসুক
বৈশাখী ঝড় পাছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুনভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন