আমার রাগ যে নেই তা নয়। তবে আমি আমার খুব কাছের মানুষদের উপর কখনই কেন জানি রাগ করতে পারিনা।তা সে যত অন্যায় করুক তারা।তবে আমার অভিমানটা একটু বেশি। এই অভিমানের কারনে আমি বেশ কিছু কাছের মানুষকে হারিয়ে ফেলেছি। কাছের মানুষদের উপর কোন কারনে অভিমান করলে আমার বুকের ভেতরে একটা কষ্টের দলা ঘুরে বেড়ায়।বুকটা প্রচন্ড ভার হয়ে থাকে। সে কষ্টের কথা আসলে কাউকে বুঝিয়ে বলা যাবে না।বেশি অভিমান ও মনে হয় ভাল না। অভিমান নিয়ে অনেক আগে একটি কবিতা লিখেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যা আপনাদের কার কেমন অভিমান তা আমাকে একটু জানাবেন।
বুকের ভেতরটা ভার হয়েই আছে
ভালবাসা গুলোকে বাষ্পায়িত করে
উড়িয়ে দিতে পারতাম যদি শূন্য
তবে রঙিন প্রজাপতির মত
সদানন্দে ঘুরে বেড়াতে পারতাম।
অভিমানও জ্বালায় আজকাল
বুকের ভেতরটাকে ক্ষত বিক্ষত করে রোজ।
অভিমান ভালবাসা বাড়ায় কিনা জানি না
তবে তোমার প্রতি এক বিন্দু ভালবাসাও
কমাতে পারেনি এই অভিমান।
তবে দূরুত্ত বাড়তে কতক্ষন?
তবু সুখ খুজে পায় তোমার উপর অভিমানে
তাই আয়োজন করেই অভিমান করি তোমার উপর।
আচ্ছা তুমি অভিমান করনা আমার উপর
নাকি অভিমান বলে কিছু নেই তোমার?
একদিন সব অভিমান ঘুচিয়ে
আমি হব কোন এক অচিন পুরের যাত্রী
জানি সঙ্গী হবে না
তবু অভিমান কর আমার উপর
ভালবেসে বুকে না রাখ আপত্তি নেই
তবু মনে সুখ পাব এই ভেবে
অভিমানেই রেখেছ আমায়
বুকের মাঝে।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





