
সেদিন বিকালে যশোর টাউনহল ময়দানের পাশের রাস্তা দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন এক মহিলা। তার গায়ে পরা ছিল অনেক গহনা। হঠাৎ তিন সন্ত্রাসী সেই মহিলার রিকশাটাকে থামালো।তিন জনের হাতেই ছিল অস্ত্র। প্রথমে মহিলাটিকে ভিত সন্ত্রস্ত দেখালেও পরে স্বাভাবিকই মনে হল।
সন্ত্রাসীদের কথা মত গায়ের সব গহনা একে একে খুলে দিল মহিলাটি। সন্ত্রাসীরা গহনা নিয়ে চলে যেতেই রিকশা চালক মহিলাটিকে বলল, আফা আপনি এত সহজেই অতগুনান সোনা দিয়ে দিলেন!
আমার মনে হয় আপনি বাদে অন্য কোন আফা হলে তার জান গেলেও অতগুলা সোনা হাত ছাড়া করত না। তখন মহিলাটি মুচকি হেসে বলল,আরে ভাই ওগুলোতো আসল সোনা নয় ও গুলো ইমিটেশন! আসল গুলো আমার এই হাত ব্যাগে।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





