
আছি যোগাযোগহীন তাই বলে বলনা
মনে করিনা তোমাকে
রক্তের প্রতিটি বিন্দুতে উচ্চারিত হয় যে নাম
তা কি করে ভুলি বল?
তুমিওতো আর আমাকে মনে করনা
নাকি মন খারাপ হলে ভাব আমাকে নিয়ে
যাই কর যেটাই কর ভুলে যেতে চাও যদি
তবে ভুলে যাওয়ার আগে ঠিক তোমার মনের মাঝে কড়া নাড়বই।
ভুলে যাব ভুলে যেতে চাই মুখে এগুলো বলা যত সহজ
মন থেকে আসলে মুছে ফেলা কঠিনই বলব।
তারপরও মানুষের সহজাত প্রবৃত্তি ভুলে যাওয়া
তাই ভয়ও হয় মাঝে মাঝে সত্যি ভুলে যাও যদি!
আমিও চেয়েছি কোন এক অভিমানে তোমাকে ভুলতে
পেরেছি আর কই?
সেই ঘুরে ফিরে বার-বার তোমার ছবি
আরও বিশাল বড় ক্যানভাসে ভেসে উঠে মনের মাঝে।
মাঝে-মাঝে আকাশটাকেই ক্যানভাস বানিয়ে
তোমার ছবি তাতে একে দেই।
তুমি আমি আমরা কেউই এই পৃথিবীতে স্থায়ী নয়
তারপরও মান অভিমান নিয়েই আমাদের জীবন।
একদিন ঠিকই সব যোগাযোগ বন্ধ হবে
যে দিন এই নশ্বর পৃথিবীতে তুমি আমি কেউ একজন হয়তো থাকব না
তখন না হয় থেকো যোগাযোগহীন।
ভালবাসায় কি শুধু বুকে ধরে রাখে
অভিমানও ধরে রাখে শক্ত করে মনের ভেতর
ভালবাসাকে আরও প্রসারিত করতে।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৭ সকাল ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



