
১/ ** শখ **
অঙ্কুরোদগোমীত হয়ে
মৃত্তিকার বুক চিরে
আকাশের দিকে উর্ধ্বমূখী হতে চাইনি।
শখ হয়েছিল সূর্যকে দেখার
আর তাই মৃত্তিকার বুক চিরে
আকাশের দিকে উর্ধ্বমূখী হয়েছি।
এখন আমার প্রতিটি ক্ষন কাটে ভিশন ভয়ে
রোজ আমার দিকে দৃষ্টি দেয়
কত শত খুনীর চোঁখ।

২/ ** প্রকৃত শিক্ষা **
বিদ্যার সাগরে ডুব দিয়েও
তুমি এখনও বোঝ
না বিদ্যা কি ?
বিদ্যা মানুষের শক্তি
বিদ্যা হলো বোধ বুদ্ধি
আবার অল্প বিদ্যা ভয়ঙ্কর।
শিক্ষার আলোয় এখন সবাই আলোকিত
তবুও প্রকৃত শিক্ষা খুজে বেড়ায়
মানুষের হৃদয়ের গহীনে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৭ সকাল ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




