কোথায় তুমি আমার সুবোধ মন!
১০ ই জুন, ২০১৭ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমাকে আমি খুঁজেছি
মাটির সোদা গন্ধের ভেতরে
শীতের সকালের সাদা কুয়াশায়
পাখির মিষ্টি সুরের গানে।
তোমাকে আমি খুঁজেছি
রাখালের বাঁশির মিষ্টি সুরে
হলদে সরিষা ফুলের ক্ষেতে
বটবৃক্ষের ছায়ায়।
তোমাকে আমি খুঁজেছি
গাঁয়ের মেঠো পথে
কৃষকের কুঁড়ে ঘরে
অবারিত জোছনা রাতে।
তোমাকে আমি খুঁজেছি
ঘরের চালে বেড়ে ওঠা কুমড়ো গাছের লতানো ডগায়
আউশ আর আমনের ক্ষেতে
প্রবাহমান নদীর বুকে
গভীর অরন্যর মাঝে
কোন দূর পাহাড়ের চুড়ায়।
তোমাকে আমি খুঁজেছি
কোন লাজুক কিশোরীর চোঁখে
গ্রাম্য বধূর সলাজ হাসিতে
পানকৌড়ির উড়ন্ত ডানায়।
তোমাকে আমি খুঁজেছি
কোন বালকের উড়ন্ত ঘুড়িতে
ঘুরন্ত লাটিমের মধ্যেখানে
গোল্লাছুটের আসরে ।
তোমাকে আমি খুঁজেছি
শরতের শুভ্র কাশ ফুলে
কোন ঝিলে ফুটে থাকা শাপলায়
বর্ষার রিম ঝিম শব্দতে।
কোথায় তুমি আমার সুবোধ মন
তুমি ধরা দাও আমার কাছে।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন