somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন লাকি সেভেন উইথ সামু!

১১ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কথায় আছে লাকি সেভেন। আমি অবশ্য এসব লাকি-টাকি বিশ্বাস করিনা।
সময় কত দ্রুতই চলে যায়! দেখতে দেখতে সামুতে আমার সাত বছর হয়ে গেছে!
অনেকেই এক বছরেই বর্ষপূর্তি পোষ্ট দেন আর আমি কিনা এই সাত বছরে একটি বর্ষপূর্তি পোষ্ট দিতে পারিনি।সে যায় হোক আজ তো দিতে পারছি।
সামুর সাথে পরিচয় সাত বছর আগেই। ব্লগ বিষয়টা প্রথম জানতে পারি পত্রিকার মাধ্যমে। প্রথম আলো ব্লগে আমার প্রথম পথ চলা। তখন কিছু বুঝতাম না। নিজের কম্পিউটার ছিল না। তখন তিন মাসের একটা কোর্সে ভর্তি হয়েছিলাম। ওখান থেকেই প্রথম আলো ব্লগে রেজিষ্টেশন করি। প্রথম লেখাটি ছিল একটি কবিতা-

নাইবা হলে তুমি বন্ধু আমার
শত্রু হও
তুমি আমার শত্রু হলেও
আমি সুখ পাব
বন্ধু যেমন রাখে বন্ধুর খোজ-খবর
তেমনই শত্রুও রাখে
শত্রুর খোজ-খবর।

প্রথম লেখায় তিনজন কমেন্ট করেছিল । কিযে আনন্দ পেয়েছিলাম। প্রথম কমেন্ট করেছিলেন মাসুদ আহমেদ ভাই।উনি বিদেশে থাকতেন।
উনি সামুতেও লিখতেন।এখন আর লেখেননা।
প্রথম আলো ব্লগের পর সামুর সাথে পরিচয়। এখানে তখন রেজিষ্টেশন করি। নিজের কম্পিউটার না থাকায় কখনই নিজের মত করে ব্লগিং করতে পারিনি।
এই দুঃখটা এখনও রয়ে গেল। মাঝে মাঝে লিখতে গিয়ে মনে হয় কি হবে আর লিখে। তারপরও কি এক টানে আবার ফিরে আসি।
সামুতে ব্লগিং করতে গিয়ে অনেকের সাথেই পরিচয় হয়েছে। অনেক লেখকের লেখা পড়ে বিমহিত হই আর ভাবি তারা এত সুন্দর করে কি ভাবে লেখেন।
আমি এখানে কারও কথায় লিখব না। সামুর রত্ন কারা তা সামুর নিয়মিত সব পাঠক-লেখকরাই জানেন।
ভাল মন্দ সব জায়গাতেই থাকে। মন্দটাকে পাশ কাটিয়ে ভালর সাথে মানিয়ে চলতে পারাটাই জীবনের সার্থকতা।
সামুর কিছু অসুবিধা আছে তারপরও আমরা এই সব অসুবিধাকে মেনে নিয়ে সামুর সাথেই আছি শুধু মাত্র সামুকে আমরা অত্যধিক ভালবাসি বলে।
ভার্চুয়াল এই জগতে ওপাশের অদেখা মানুষ গুলোকে কখনই পর মনে হয়না। ভিষন আপন মনে হয় প্রতিটি মানুষকে। মনে হয় তারা সবসময় ছায়ার মতই আছেন আমার চারপাশে।আর এই সব মানুষের টানেই বার বার ফিরে আসি সামুতে। সবার প্রতি রইল শ্রদ্ধা আর ভালবাসা।
অনেক কথায় লিখতে চেয়েও কেন যেন লিখতে মন চাইলনা। সবাই আমার জন্য দোয়া করবেন জীবনের শেষ দিন পর্যন্ত সামুর সাথে আপনাদের পাশে যেন থাকতে পারি।
যদি বেচে থাকি আবার হয়তো সাত বছর পরে একটি বর্ষপূর্তি পোষ্ট দিতে পারি।সে দিন লেখার শিরোনামে দিব, লাকি সেভেন+লাকি সেভেন=আন লাকি ফোর্টিন।
জীবনটা খুব ছোট্ট । ছোট্ট এ জীবনে ভাল হয়ে মানুষের সাথে মিলে মিশে থাকতে পারাটাই এক জীবনের সার্থকতা।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৯
৪২টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×