খবরের কাগজে প্রতিদিনই কত বিজ্ঞাপন দেখি আমারা। এই সব চটকদার বিজ্ঞাপন কখনও কখনও আমাদের মনে
আনন্দ এনে দেয়। জীবনে চলার পথে নিচে দেওয়া এমন বিজ্ঞাপন যদি কখনও চোখে পড়ে তবে টাকসি খাবেন না।
আসুন তাহলে কিছু মজার বিজ্ঞাপন গুচ্ছ দেখি।

** কাজের বুয়া চাই **
আমাদের বাসায় সকল সদস্যদের ব্যাপারে নাক গলানোর জন্য একজন কাজের বুয়া চাই।
কাজের বুয়াকে অবশ্যই দিনে ১৮ ঘন্টা টিভি সিরিয়াল দেখার অভ্যাস, চুরি করে খাওয়ার অভ্যাস এবং অবশ্যই
কাজে ফাঁকি দেওয়ার অভ্যাস থাকিতে হইবে।
#মেনসন ভিলা
ভুয়া নগর।

** কুত্তাদের জন্য বিউটি পার্লার **
হ্যা আমাদের দেশে এই প্রথম কুত্তাদের জন্য বিউটি পার্লার খোলা হয়েছে!
আপনি কি আপনার পোষা প্রানের প্রিয় কুত্তাকে অপূর্ব সুন্দর রুপে দেখতে চান?
তাহলে আজই আপনার কুত্তাকে নিয়ে আসুন কিং কং বিউটি পার্লারে। আমরা আপনার কুত্তাকে অত্যন্ত সুন্দর রুপে
সাজাইয়া দিব।
#কিং কং বিউটি পার্লার,চোরাগলি,ঢাকা-১২০৩

** বিক্রয় হইবে **
আমার প্রেমিকা মিসেস কদবানু তার প্রাক্তন প্রেমিকের দেওয়া কিছু মূল্যবান গিফট বিক্রয় করিবে।
আগ্রহী ক্রেতাগন দ্রুত যোগাযোগ করুন।
#মিসের কদবানু, কদুপুর।মোবাইল-০১২২৩০০০০০০

** হারাইয়াছে **
আমার পোষা অতি আদরের ইদুর ছানাটি গত কয়েক দিন আগে হারাইয়া গিয়াছে। যদি কেউ ইদুর ছানাটি পেয়ে থাকেন
তবে আমার বাড়িতে পৌছে দেওয়ার জন্য আদেশ করছি।
#মোতালেব,ঝুনঝুনপুর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


