১/ দুঃখ গুলি ঝরে পড়ুক
এক অশ্রুধারা হয়ে
হাসি-খুশি মন আমার বেদনার রঙে সিক্ত হল
আমি হাসতে ভুলে গেলাম
কান্না হল আমার সাথী।
২/ হৃদয়ের এই গহীনে
একটা দুঃখ পোষা আছে আমার
যা আমি কাউকে বলিনা
কাউকে বলতেও চাইনা
দুঃখ ভরা মন নিয়ে তোমাকে দেখলাম
তুমি কি শুনবে আমার হৃদয়ের কষ্ট।
৩/ এখন আর কান্না আসে না
এ চোখে ঝরে শুধু আগুন
বুকের ক্ষত গুলোকে শুকিয়েছি
বোমার স্প্লিন্টারের আঘাতে।
পিশাচের দল উন্মাদ
খুবলে খাই শিশুদেরকেও
নিষ্পাপ শিশুর বুকে বিধে দেয় বিষাক্ত নখর।
বোমার শব্দে হারিয়ে যায়
বুক খালি হওয়া মায়ের আর্তনাদ।
এখন চারিদিকে শুধু চলে
রক্ত নিয়ে হলি খেলা
জীবনটাকে পুরে রেখেছি কাচের বোতলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


