somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উষ্ঠা মারি প্রেমের কপালে!

৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকালকার টিনেজারেরা প্রেম-প্রেম করে পাগল।প্রেম যেন স্বর্গের কোন ফল!যা না খেলে না পেলে তাদের চলবে না।যখন বন্ধুরা জিজ্ঞেস করে কিরে দোস্ত প্রেম-ট্রেম করিসনি?আমি বলি আরে না ও সব প্রেম-ট্রেম আমার দ্বারা হবে না।বন্ধুরা আবার জিজ্ঞেস করে এ পর্যন্ত কোন মেয়েকে ভাল লাগেনি?বা এখন কোন মেয়েকে ভাল লাগে না?প্রথম পশ্নের উত্তরে বলি ভাল লাগবে না কেন ভারতের নায়িকা ক্যাটরিনাকে খুব ভাল লেগেছিল তাই বলে প্রেম হয়ে গেল?
পরের প্রশ্নের উত্তরে বলি এখন একটা মেয়েকে ভাল লাগে।কথাটি মুখ থেকে শেষ হয়নি বন্ধুরা সব জিজ্ঞেস করল, মেয়েটার নাম কি বলনা।আমি বলতে চাইলাম না।ওদেরকে বললাম দেখ আমার একটা মেয়েকে ভাল লাগে তাই বলে তাকে আমি ভালবাসি না।দীপ্ত বলল ওই হল আগে ভাললাগা তারপর না ভালবাসা।আমি দীপ্তর দিকে তাকিয়ে বলি, দোস্ত ভাললাগা আর ভালবাসা এক নয়।তবুও সবাই আমাকে চেপে ধরে আমার ভাল লাগা মেয়েটির নাম জানতে।ওদের চাপাচাপিতে শেষ পর্যন্ত বলেই ফেলি নামটা।কিছুটা লাজুক মুখেই বলি,ওর নাম শ্যামলী।আচ্ছা আমি শ্যামলীর নামটা বলতে এত লজ্জা পেলাম কেন?তবে কি দীপ্তর কথায় ঠিক,ভাল লাগা থেকেই কি ভালবাসার শুরু।কিন্তু শ্যামলী তো জানে না আমি তাকে ভালবাসি।হ্যা জানাতে হবে।কিন্তু কি করে জানাব?ও পেয়েছি দীপ্তকে বললে ও সব ম্যানেজ করে নিতে পারবে।বিকালে গেলাম দীপ্তর কাছে। দীপ্ত আর শ্যামলীদের বাড়ি কিছুটা কাছাকাছিই।গিয়ে দেখি দীপ্ত ক্রিকেট খেলছে।
আমাকে দেখে বলল কিরে কি খবর কিছু বলবি?
আমি বললাম না মানে দীপ্ত তোর সাথে আমার না কিছু কথা আছে।
তা বলে ফেল কি কথা। আমার লজ্জা লাগছে।আরে আমাকে বলতে কিসের লজ্জা তোর!
ওই যে সকালে বলছিলাম না শ্যামলীকে আমার ভাল লাগে। দীপ্ত বলল তাই কি?
আমি আমতা আমতা করে বললাম,আমি শ্যামলীর সাথে প্রেম করতে চাই।তোর হেল্প দরকার।দীপ্ত কিছুটা জোরে হেসে উঠল।তারপর বলল,কি করে যে তোকে বলি দোস্ত তবুও না বললে হবে না তাই বলি শোন,শ্যামলীর সাথে দেড় বছর ধরে প্রেম চলছে আমার!প্রেমটা খুব গোপনে চলছে তাই তোরা কেউ জানিস না।
কথাটি শুনে হালকা নয় বেশ জোরেই একটা ধাক্কা খেলাম মনে।
সে জন্য সকালে যখন আমি বলেছিলাম শ্যামলীকে পছন্দ করি তখন দীপ্তর মুখটা কেমন কালো হয়ে গিয়েছিল।
মনে মনে প্রতিজ্ঞা করলাম, প্রেম আর কখনই নয়।উষ্ঠা মারি প্রেমের কপালে।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৬
৩৪টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

×