
না বলার অভ্যাসটা আজকাল
বেশিই অভ্যস্ত করে ফেলেছিস।
দুষ্টুমি করে না বলিস সেটা না হয় ভাল লাগে
কিন্তু সব কথাতে তোর না আমি শুনতে চাইনারে।
জানি তোর আমার সাথে সব বলা না গুলো
শুধু না-ই না ওর ভেতরে অনেক না-ই হ্যা থাকে।
আমি অতশত বুঝি না আমি বুঝি তোর অকৃত্তিম ভালবাসা
আমার সাথে থাকুক সর্ব সময়।
ভালবাসতে না পারিস বলে দিস
তবে অভিনয়টা যেন কোনদিন করিস না।
এই সত্যি করে বলনা আমায় ভালবাসিস তো?
যদি বলি, তুই একটু এই হাতে হাত রেখে
আমার পাশে বসনা কিছুক্ষন
পারবনা বলে তোর সেই খুনসুটি রাগ।
যদি বলি চল উদাস চাঁদনী রাতে
নিঃসঙ্গ পথের বুকে পাশাপাশি হাটি দুজনে
জোসনা মাখা মাখি হোক কিছুক্ষন।
একবার নিরুদ্দেশ হওয়ার শখ হয়েছিল তোকে সাথে নিয়ে
শখ আর মিটল কই!
ওই যে তোর সব কথাতেই না।
বল যতবার খুশি তুই না বল
আমাকে হৃদয়ের মাঝখান থেকে বাসিস তো ভাল?
দোহায় লাগে তোর মিথ্যা করেও বলিস না কখনও
তোকে ভালবাসি না।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



