somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

** এই যে যাচ্ছে কেটে দিন! **

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রোহিঙ্গা নিয়ে সমস্যার সমাধান কবে?

নয় লক্ষ ঢুকে পড়েছে এখনও আসছে রোহিঙ্গারা!সামনে আরও হয়তো আসবে।ছোট্ট একটা দেশে এত মানুষ ঢুকে পড়লে সে দেশের অর্থনীতি যে একটা বড় ধাক্কা খাবে তা যে কেউই বলতে পারবে।রোহিঙ্গ সমস্যার সমাধান কবে হবে তা কেউ বলতে পারে না।সাবাই আসছেন ভিক্ষার ঝুলি নিয়ে।রোহিঙ্গা যতদিন এ দেশে থাকবে তারা ভিক্ষা দিয়ে যাবেন।কিন্তু রোহিঙ্গাদের নিয়ে স্থায়ী সমাধান দ্রুত কি ভাবে করা যায় তা কেউই বলছে না।মায়ানমারের প্রতিবেশি দেশ চীন-জাপান-ভারত রোহিঙ্গাদের ব্যাপারে বড্ড উদাসীন।আমরা এখন সবাই উপর ওয়ালার উপর ভরসা করেই বসে আছি।তিনি নিজ হাতে যে দিন এই সমস্যার সমাধান করবেন সেদিনই এই সমস্যার সমাধান হবে। সেই দিনটি কবে তা কেউই বলতে পারবে না।


মানুষ কেন এত নির্মম!!!

সিলেটে রাজন হত্যার পরে এ দেশে আরও অনেক শিশুকেই নির্মম ভাবে হত্যা করা হয়েছে।এই তো ময়মনসিংহের শ্রীরামপুর গ্রামে গত সোমবার সাগর নামের এক কিশোরকে চুরির অভিযোগে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়েছে।জানিনা সাগর নামের ছেলেটি কি চুরি করেছিল।কতই বা মূল্য ছিল তার।
তাই বলে চুরির জন্য একজন মানুষকে বেধড়ক পিটিয়ে হত্যা করবে!দেশে তো আঈন আছে,আঈন প্রয়োগের জন্য পুলিশ আছে।তাহলে কি চুরির অভিযোগে একজন মানুষকে মেরে না ফেলে পুলিশের কাছে দেওয়া যেত না?
এই সব ঘটনা পত্রিকার পাতায়,খবরে টিভির পর্দায় দেখলে খুব খারাপ লাগে।মনে একটা প্রশ্নই জাগে,মানুষ কেন এত নির্মম?


আগামীকাল ইত্যাদি

বুদ্ধি হওয়ার পর থেকেই ইত্যাদি দেখছি।বিশেষ কারন ছাড়া কোন ইত্যাদি দেখা মিস করিনা।হানিফ সংকেতের উপস্থাপনায় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি দেখতে পছন্দ করেন না এমন মানুষ পাওয়া কঠিন।তবে অনেকে অভিযোগ করেন ইত্যাদি নাকি আগের মত জমে না। একটি অনুষ্ঠান দীর্ঘ দিন যাবত চালিয়ে গেলে তার দু একটি পর্ব একটু ডাউন হওয়াটাই স্বাভাবিক।তবে আমার কাছে কোন পর্বই খারাপ লাগে না। হানিফ সংকেত চেষ্টা করেন প্রতিটি পর্বের মাধ্যমেই মানুষকে অনেক বিষয়ে শিক্ষা দিতে।আমি বলব ইত্যাদির প্রতিদ্বন্দী শুধু ইত্যাদিই।
আপনার এই অতি প্রিয় অনুষ্ঠানটির নতুন একটি পর্ব প্রচারিত হবে আগামীকাল বিটিভিতে রাত আটটার বাংলা সংবাদের পর।
সময় করে সকলেই দেখবেন আশা করি।

এই তো যাচ্ছে কেটে দিন!

দিন গুলো এখন যেন চলেও চলছে না। প্রতিটি পদক্ষেপ ফেলার আগে দশবার ভাবতে হয়।চারিদিকে দ্রব্য মূল্যের প্রতিযোগীতা চলছে।চালের বাজার অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়াতে সব কিছুর দাম উর্ধ্বমূখী।আটার দাম বেড়েছে কেজিতে ৭ থেকে ৮ টাকা।শাক-সবজির বাজারে তো আগুন।
এক জন সাধারন আয়ের মানুষ কি ভাবে চলবে এই বর্তমান বাজারে?
চারিদিকের পরিস্থিতি দেখে নিজেকে বড়ই অসহায় মনে হয়।তবুও বলতে হয়।
এই তো যাচ্ছে কেটে দিন।

সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৬
২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×