somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

** টক-ঝাল- মিষ্টি **

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



টক-ঝাল-মিষ্টি এই তিনটি জিনিস আমাদের জীবনের সাথে ওতপ্রত ভাবে জড়িত।টক নামটা শুনলে আমাদের সবারই কম বেশি জিভে জল চলে আসে। টক খেতে মেয়েরা খুবই পটু। টক জিনিস দেখলে এদের জিভে জল টলমল করে।জীবনে টক জিনিস খাইনি এমন মেয়ে একটিও পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না।মেয়েদের একটা বদ অভ্যাস আছে । টক জিনিস দেখলেই এরা চুরি করে খেতে চাই।বেশ কয়েক বছর আগের কথা আমার মা উঠানে আচারের বয়াম রোদে দিতেন। প্রায় কেউ না কেউ সেই বয়াম থেকে আচার চুরি করে খেত।আর মা আমাকেই দোষারপ করতেন।তাই আমি চোর ধরার জন্য অপেক্ষা করতে লাগলাম।হঠাৎ দেখি আমাদের পাশের বাড়ির দীপা উঠানে এসে রান্না ঘরের দিকে তাকাচ্ছে বারবার।কারন মা তখন রান্না ঘরে রাধছেন।দীপা আস্তে করে একটা বয়ামের মুখ খুলে তা থেকে কয়েক টুকরা আচার নিয়েই দে দৌড়।আমি রান্না ঘরে গিয়ে মাকে বললাম দীপার কথা। বিকালে দীপা আমাদের বাড়িতে আসলে মা দীপাকে জিজ্ঞেস করলেন,তুমি কি আচার চুরি করে খাও?আমি ধারনা করলাম দীপা সত্য বলবে।কিন্তু আমার ধারনা মিথ্যা করে দিয়ে দীপা অকপটে বলল,কই চাচি আমি তো আচার কখনই চুরি করে খাই না।সামান্য টক খাওয়ার জন্য মেয়েরা এমন মিথ্যা কথা বলতে পারে তা ওই দিনই জেনেছিলাম।

এটা আমাদের ক্লাসের কথা।তখন ক্লাস নাইনে পড়ি।একদিন টিফিনের সময় আমরা বন্ধুরা মিলে এক জায়গা থেকে অনেক তেতুল নিয়ে এলাম। আমরা বন্ধুরা সবাই প্লান করলাম মেয়েদের লোভ দেখিয়ে তেতুল খাব।যেমন ভাবনা তেমন কাজ।ক্লাসে গিয়ে আমরা মেয়েদেরকে দেখিয়ে তেতুল খাচ্ছি। সুমন বলল,জিভে জল এসে গেল।অনিক বলল,জিভের জল আর ধরে রাখতে পারছিনারে।আমাদের সবার হাতে দু-তিনটি করে তেতুল ছিল।টিফিন সময় শেষ হওয়াই স্যার ক্লাসে চলে এলেন।
আমারা যে যার জায়গাতে বসে পড়লাম।হঠাৎ রুপা উঠে দাড়ালে স্যার বললেন,রুপা কিছু বলবে?
রুপা আমাদের সবাইকে চমকে দিয়ে যা বলল,তা হল এরকম-রুপা আর সুমি তেতুল এনে ব্যাগে রেখেছিল আর আমারা ছেলেরা সেই তেতুল নাকি চুরি করে নিয়েছি।এ কথা শুনে স্যার রেগে গেলেন এবং বললেন,তাড়াতাড়ি যার কাছে যা তেতুল আছে সব টেবিলের উপরে রেখে যাও।যেমন কথা তেমন কাজ আমাদের কাছে যা তেতুল ছিল সব টেবিলের উপর রেখে আসলাম।পরে মেয়েরা সেই তেতুল আমাদের দেখিয়ে দেখিয়ে খেয়েছিল।
আমিত এই ভেবে অবাক হয়েছি যে ময়েরা এই সামান্য টক তেতুলের জন্য কি ভাবে স্যারের সাথে মিথ্যা কথা বলল।

এতক্ষন তো টক নিয়েই লিখলাম।অথচ শিরোনাম দিয়েছি টক-ঝাল মিষ্টি।ঝাল মেয়েরা পছন্দ করে মোটামুটি।মিষ্টি মেয়েরা তেমন পছন্দ করে না। তবে সব কথার শেষ কথা টক হলে মেয়েদের আর কিছুই লাগে না।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪০
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×