৬ আগস্ট দিবাগত রাতে শবে বরাত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বৃহস্পতিবার শাবান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ৬ আগস্ট দিবাগত রাতে লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হবে। বৃহস্পতিবার রাতে ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামী ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, “বৃহস্পতিবার হিজরি ১৪৩০ সালের শাবান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ৬ আগস্ট (১৪ শাবান) দিবাগত রাতে উদযাপিত হবে পবিত্র শবে বরাত।” ইসলাম ধর্মে লাইলাতুল বরাত বা ‘সৌভাগ্যের রাত’ একটি অসীম পূণ্যময় রাত। এর দুই সপ্তাহ পর পবিত্র রমজান মাস শুরু হয়। ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি মামুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা সালাহ উদ্দিন, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামালউদ্দীন আহমেদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোখলেছুর রহমান খান প্রমুখ।
৫টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।