ই-মেইল, ইন্সট্যান্ট ম্যাসেজিং আর উইকি সম্পাদনা ব্যবস্থা থেকে ভালো ফিচারগুলো নিয়ে গুগল চালু করেছে গুগল ওয়েভ৷ যাকে বলে অল-ইন-ওয়ান৷ সংস্থাটি তাদের এই নতুন সেবাকে তুলনা করছে নতুন প্রজন্মের যোগাযোগ ব্যবস্থার সঙ্গে৷
গুগল এক ব্লগ পোস্টে জানিয়েছে, তাদের এই নতুন সেবা ব্যবহারকারীদের কাছে গতানুগতিক ই-মেইল ব্যবস্থা নাকি মনে হবে পুরাতন, সেকেলে৷ ইতিমধ্যে ১ লাখ গুগল ব্যবহারকারীকে নতুন এই সেবা উপভোগের সুযোগ দেয়া হয়েছে৷ আর এই একলাখ ব্যবহারকারীর প্রতিজন আরো পাঁচজনকে নতুন এই সেবা ব্যবহারের আমন্ত্রণ জানাতে পারবেন৷ তারা পারবেন আরো পাঁচজনকে৷ এভাবে চলতে চলতে আগামী বছরের শুরুতে সবার কাছে পৌঁছে যাবে ওয়েভ৷
গুগল ওয়েভের নির্মাতারা অবশ্য একে তুলনা করেছেন ইন্টারনেটে যোগাযোগ এবং সহযোগিতার এক নতুন মাধ্যম হিসেবে৷ লার্স রাসমুসেন জানান, আমাদের অবাক লাগে যে ই-মেইল এখনো ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগের মূল উপায়, যা ২০ বছর আগে আবিষ্কার হয়েছিল৷ লার্স এবং তাঁর ভাই জেনস এর আগে গুগল ম্যাপস তৈরি করেছিলেন৷
গুগল ওয়েভ এ লাইভ চ্যাটিং আরো জীবন্ত করা হয়েছে বলে জানিয়েছেন লার্স৷ তাঁর মতে, এখন যেকেউ প্রতিটি অক্ষর টাইপ করার সঙ্গে সঙ্গে অন্য দিক থেকে তা দেখা যাবে৷ যার মানে দাঁড়াচ্ছে আগের মতো আর লেখা শেষ করে এন্টার বাটন প্রেস করে অপরজনের কাছে পাঠাতে হবে না কোন টেক্সট৷ বরং আপনি লিখতে লিখতেই অপর দিক থেকে তার উত্তর চলে আসবে৷ ফলে বাঁচবে সময়৷
অবশ্য ইতিমধ্যে অনেকেই নাকি, গুগল ওয়েভ এর বাড়াবাড়ি রকম জীবন্ত ভাবখানাকে অপছন্দ করতে শুরু করেছেন৷ আর তাই কিছুক্ষেত্রে গোপনীয়তা চাইছেন ব্যবহারকারীরা৷ গুগলের ডেভেলপাররা নাকি কাজও করছেন সেটা নিয়ে৷
গুগলের এই নতুন সেবা ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়া প্রায় সব ব্রাউজারেই কাজ করবে৷ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীরা ওয়েভ উপভোগ করতে চাইলে প্রয়োজন পড়বে ছোট্ট একটি প্লাগ ইনস এর, যা বিনামুল্যে ডাউনলোড করা যাবে ইন্টারনেট থেকে৷ -সুত্র: http://www.dw-world.de/bengali
যোগাযোগ ব্যবস্থার জন্য নতুন সেবা চালু করেছে গুগল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
বাদশা: বংশালের গডফাদার

পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান
শেষ রাত
২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।
বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন
আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন
জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।