গাঁয়ের ছেলের প্রিয়া দর্শন
হাতে কিছু পথ্য নিয়ে, যা- পছন্দ প্রিয়ার
আজ হবে যে দ্বিতীয় দেখা প্রিয়’র সঙ্গে প্রিয়ার
প্রথম দেখার হিসাব করলে প্রিয় দেখবে তিনবার
বেশ ক’ মিনিট দাঁড়িয়েছিলো, সুবাস্তুর প্রাচীরপাশে
ক্ষণগণনা শেষে প্রিয়ার, পায়ের আওয়াজ আসে
ক্লান্ত দেহ নিয়ে প্রিয়া, ব্যস্ত মুঠোফোনে
আঙ্গুল নেড়ে জানান দিল, একটু দাঁড়াতে
এর ক’সেকেন্ড পরে প্রিয়ার, ঠোটের কোনে হাসি
আলাপ শুরু করতেই আনলো, রোমান্টিক এক ঘুষি!
প্রিয়া যে এক অসাধারণ, হার মেনে যায় চাঁদ
ভুষনে যে আধুনিকতা, বাকি সবই বাদ
ফুসকা খেতে জানালো প্রিয়া, উদার আমন্ত্রণ
সামাজিকতায় যে সমকালীন, তারও মিললো প্রমাণ
খাওয়ার ফাঁকে চলছে আলাপ দু’জন দু’জনার
এমন সময় খানিক ব্যাঘাত, ঘটলো ফোনে প্রিয়ার
আলাপ শেষে বিলটি দিতে, বললো ‘এরিয়া আমার’
মনে হলো নেতৃত্ব দেয়, ওই এলাকার সবার
সাবধানতায় ইঙ্গিতে বললো, ‘পাশে সিকিউরিটি গার্ড’
বললো ছেলেটি ওসব ছাড়াই চলে এই হার্ট
আগামীর কল্যাণ কামনায় প্রিয়া নিলো বিদায়
গাঁয়ের ছেলেটি গাড়ির অপেক্ষায়, দাঁড়িয়ে ছিলো রাস্তায়…
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।