******************
বিষয়: পড়া-লেখা
******************
==========
শৈশব কাল:
==========
শৈশব কালে নতুন বছরের প্রথম দিনে অন্যান্য দিন গুলির চেয়ে কিছুটা পূর্বে ঘুম থেকে উঠে বই নিয়ে বসতাম। সেই সাথে দারুণ রকমের একটা পড়া-লেখা দিতাম যাতে করে সারাবছর একই ভাবে পড়া-লেখা করতে পারি
যৌবন বয়সে নতুন বছরের প্রথম দিনে ভুল করেও মনে হয় কেউ বইয়ের ধারের কাছেও ভিড়ে না
**********************
বিষয়: ঘুম থেকে উঠা
**********************
==========
শৈশব কাল:
==========
শৈশব কালে বছরের প্রথম দিনটিতে ঘুম থেকে উঠতে হত অন্যান্য দিন গুলির চেয়ে কিছুটা পূর্বে। মা-বাবা বলত আজ যদি বেশি করে ঘুমাস তবে সারা বছরটি ঘুমিয়ে ঘুমিয়েই কাটাবি। অগত্য কি আর করা মা-বাবার বেতের বাড়ি পিঠে পড়ার ভয়ে উঠতে হত সূর্য উঠার অনেক পূর্বে। কাজী নজরুলের "আমি হব সকাল বেলার পাখি" কবিতার মত
"আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম বাগে
উঠব আমি ডাকি।
"সুয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে,
'হয়নি সকাল, ঘুমোও এখন',
মা বলবেন রেগে।
বলব আমি- 'আলসে মেয়ে
ঘুমিয়ে তুমি থাক,
হয়নি সকাল, তাই বলে কি
সকাল হবে নাক'?
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে ?
তোমার ছেলে উঠবে মা গো
রাত পোহাবে তবে।
===============
যৌবন কাল :
===============
যৌবন বয়সে সারা রাত বন্ধু-বান্ধবদের সাথে হৈ হুল্লা করে নেচে-গেয়ে
*******************
টাকা-পয়সা
*******************
===========
শৈশব কাল :
===========
বাবার পকেট থেকে ১ টাকা ২ টাকা মেরে
===========
যৌবন কাল
===========
২/৩ মাস পূর্বে থেকে টাকা-পয়সা জোগাড় করতে থাকি সেই সাথে পরিকল্পনা প্রেমিকা বা বন্ধু-বান্ধবকে নিয়ে কোথায় বেড়াতে যাব। কোন ব্রান্ডের মোবাইল, DSLR ক্যামেরা, গাড়ি কিনব। বছরের প্রথম দিনটিতে সঞ্চয়ে তো দূরের কথা প্রায় সময়ই ব্যান্কের সঞ্চয় কার্ডের Overdraft Limit এ হাত দিতে হয় না হয় Credit Card থেকে ঋন নিয়ে খরচ করতে হয়।
*****************************
ভালবাসা
*****************************
==============
শৈশব কাল:
==============
শৈশব কালে বছরের প্রথম দিনটিতে মা বাড়ীর সবচেয়ে বড় মুরগাটি জবাই করে পোলাও-মাংস রান্নাকরে বসে থাকত কখন তার ভালবাসার মানুষটি স্কুল থেকে বাসায় ফিরবে। মা নিজের হাতে খাওয়ত তার প্রানের চেয়ে প্রিয় মানুষটিকে।
==============
যৌবন কাল:
==============
যৌবন কালে বছরের প্রথম দিনটিতে প্রেমিকা বসে থাকে পিৎজা হাটে বা KFC বসে থাকে প্রেমিক পুরুষটি কখন কুরবানির গরুর মত মোটা-তাকা একটা ম্যানিব্যাগ নিয়ে সেখানে প্রবেশ করবে
মায়ের হাতের পরিবর্তে এখন প্রেমিকাটি নিজের প্লেটে থাকা চিকেনের কথা ভুইলা গিয়া ২/১ টা ফ্রেন্চ ফ্রাই মুখে তুলে দেয়
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




