somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৫ বছর বয়সী স্কুল ছাত্র কর্তৃক অগ্ন্যাশয়ের ক্যান্সার নির্ণয়ের সর্বকালের সেরা সেন্সর আবিষ্কার

৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ১৫ বছর বয়সী হাই-স্কুল বালক Jack Andraka আবিষ্কার করেছেন অগ্ন্যাশয়ের ক্যান্সার নির্ণয়ের সবচেয়ে শক্তিশালী, কার্যকর ও কম দামি কাগজের সেন্সর (মাত্র ২ টাকা)।





বাজারে ডায়াবেটিস বা প্রেগনেন্সি নির্ণয়ের জন্য যে রকম কাগজের সেন্সর পাওয়া যায় তার আবিষ্কার-কৃত সেন্সরটিও সেরকমই। মাত্র ২ টাকা খরচ করে আপনি নিজেই নির্ণয় করতে পারবেন অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত কি না।



অগ্ন্যাশয়ের ক্যান্সার নির্ণয়ের জন্য বাজারে বর্তমানে যে ধরনের কিট পাওয়া যায় তা খুব শুরুর দিকের ক্যান্সার নির্ণয় করতে পারে না বললেই চলে। ফলে তা দিয়ে যখন অগ্ন্যাশয়ের ক্যান্সার নির্ণয় করা সম্ভব হয় তখন সেটা পুরোপুরি নিরাময় যোগ্য থাকে না। কিন্তু Jack Andraka এর আবিষ্কাকৃত সেন্সর দিয়ে একদম শুরুর দিকেই অগ্ন্যাশয়ের ক্যান্সার নির্ণয় করা সম্ভব। এর ফলে অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি চিকিৎসায় সেরে উঠার সম্ভাবনা খুবই বেশি।



বাজরে বর্তমানে প্রচলিত অগ্ন্যাশয়ের ক্যান্সার নির্ণয়ের সেন্সরের তুলনায় নতুন আবিষ্কৃত এই সেন্সরের দ্বারা নির্ণীত ক্যান্সার প্রচলিত ল্যাবরেটরি ভিত্তিক পরীক্ষার তুলনায় ১০০ গুন বেশি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। সেই সাথে এটি ২৮ গুন দ্রুততায় ও ২৮ গুন কম দামে অগ্ন্যাশয়ের ক্যান্সার নির্ণয়ে সক্ষম।


তার এই আবিষ্কার তাকে এনে দিয়েছে হাই-স্কুল ছাত্রদের বিজ্ঞান ও প্রকৌশল গবেষণার জন্য পৃথিবীর সবচেয়ে বড় পুরষ্কার কম্পিউটার চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল এর সহ প্রতিষ্ঠাতা গর্ডন ই মুর (Gordon E. Moore Award) পুরষ্কার ২০১২, টাকার অংকে যার পরিমাণ প্রায় ১ কোটি টাকা।



এই আবিষ্কারটি পেটেন্টের জন্য জমা দেওয়া হয়েছে ও বাণিজ্যিক ভাবে বাজারে ছাড়ার জন্য বিভিন্ন ফার্মাসিটিকাল কোম্পানির সাথে কথা চলছে।



তার এই আবিষ্কারে তাকে গাইড করেছেন অগ্ন্যাশয়ের ক্যান্সার বিষয়ে পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞানী অনির্বাণ মিত্র ( Dr. Anirban Maitra), যিনি কাজ করছেন মেডিকেল গবেষণায় পৃথিবীর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হসপিটালে।

সুত্র: Click This Link
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৭
২৮টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×