সরকার চাইলে কি করতে পারে সেটা তো থাবা বাবা ওরফে রাজীবের হত্যাকারীদের ১ মাসের মধ্যে ধরেই প্রমাণ করেছে।
যে প্রযুক্তি ব্যবহার করে ঢাকার কোটি কোটি মানুষের মধ্য থেকে রাজীবের খুনি দের বের করল সেই একই প্রযুক্তি ব্যবহার করে গ্রামের কয়েকশ মানুষদের মাঝ থেকে কয়েক জন মন্দির ভাঙ্গচুরকারীদের সনাক্ত করা সম্ভব নয় কি?
আপনারা কি মনে করেন যে অপরাধীরা যে সকল জেলায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়ি, দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে সেগুলো সংঘটিত করবার পূর্বে নিজেদের মধ্যে কোন মোবাইল যোগা-যোগ করেনি নি??
আপনারা কি বিশ্বাস করেন যে কোন গ্রামে অগ্নি-সংযোগ করবার পূর্বে তারা সেই গ্রামে গিয়েছে নিজেদের মধ্যে কোন যোগাযোগ করেই???
আচ্ছা একটা গ্রামে কতজন মোবাইল ব্যবহার করে???
রাতে যে সময়ে এই অগ্নি সংযোগ গুলো ঘটেছে প্রায় মধ্যরাত্রিতে সেই সময় গ্রামে কতজন মানুষ মোবাইলে কথা বলে???
মোবাইল কোম্পানি গুলো থেকে সেই সময়কার ভয়েস রেকর্ড সংগ্রহ করা কি অসম্ভব???
ঢাকা শহরে যেখানে প্রতি বর্গ কিলোমিটারে ৩০-৪০ হাজার মানুষ বসবাস করে ও মবাইল ব্যাবহারকারীদের সংখ্যা ৫-১০ হাজারের ও বেশি হবার কথা সেই জায়গায় সংঘটিত থাবা বাবা ওরফে রাজীবের হত্যাকারীদের যদি ৫-১০ হাজার মোবাইল ব্যবহারকারী ভয়েস রেকর্ড যাচাই করে তাদের মধ্যে থেকে ৫ জনকে খুনিকে সনাক্ত করা সম্ভব হয় তবে সারা দেশে গত ২৪ দিনে সংঘটিত ৩১৯টি মন্দির, বাড়ি-দোকানে হামলাকারীদের একই প্রযুক্তি ব্যবহার করে সনাক্ত করা সম্ভব হচ্ছে না কেন কেউ আমাকে দয়াকরে জানাবেন কি???
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





