somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রথ দেখা সেই সাথে কলা বেচা ;);) আমেরিকায় ১ম দিন, একটি ভ্রমণ ছবি ব্লগ

২৫ শে জুন, ২০১৩ ভোর ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনকে চড়াই-উতরাই পেড়িয়ে প্রথমবারের মতো ফিরিঙ্গিদের দেশ আমেরিকায় উপস্থিত হলাম একটি বৈজ্ঞানিক সম্মেলনে যোগদানের জন্য। সম্মেলনটি হবে রকি পর্বতমালার পাদদেশে অবস্থিত বৈজ্ঞানিকদের শহর বোল্ডার, কলোরেডোতে। বোল্ডার শহরটি ডেনভার বিমান বন্দর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরত্বে অবস্হিত। ডেনভার হলো কলোরেডোর প্রধান শহর। এখানে বলে রাখি যে কলোরেডো শহরটি সমুদ্র সমতল থেকে গড়ে ২ কিলোমিটার উচুতে অবস্হিত যা বাংলাদেশের কেওকোরাডাং পর্বতের চেয়ে দ্বিগুন উচু।


ছবি ১: ডেনভার আন্তর্জাতিক বিমান বন্দর, কলোরেডো, যুক্তরাষ্ট্র। কলোরেডোর রকি পর্বতের সাথে মিল রেখে বিমান বন্দরটির ডিজাইন করা হয়েছে পর্বতাকৃতির।

এই শহরটি আবহাওয়া ও জলবায়ু নিয়ে যারা গবেষণা করে তাদের কাছে তীর্থস্থানের মত। আমেরিকায় আবহাওয়া ও জলবায়ু নিয়ে গবেষণা যে প্রতিষ্ঠানটির নেতৃত্বে হয় তার নাম হলো National Center for Atmospheric Research সংক্ষেপে যাকে বলে NCAR তারাই Weather Research and Forecasting Modeling (WRF) System ব্যবহার কারীদের জন্য আয়োজন করেছে একটি বার্ষিক সম্মেলন। এই মডেলটি ব্যবহার করে আমেরিকা দৈনন্দিন আবহাওয়ার পূর্বাভাষ করে । আমি আমার Ph.D. গবেষণার কাজে এই মডেলটি ব্যবহার করি। আমি এই সম্মেলনে আমার গবেষণার কিছু অংশ বৈজ্ঞানিক পোষ্টার হিসাবে উপস্থাপন করব।




ছবি ২: ডেনভার বিমান বন্দর এর ভেতরের ছবি



ছবি ৩: বিমান বন্দর এর ৩ টি টার্মিনাল। একটি থেকে অন্যটি এত দূরে যে মেট্রো ট্রেন ব্যবহার করে একটি থেকে অন্যটি যেতে হয়। আমি যেখানে নেমেছিলাম সেখান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ব্যাগ সংগ্রহ করতে হয়েছিল। যে কারণে যুক্তরাষ্ট্রে আসা, সেই জিনিসটিই ফেলে এসেছিলাম টার্মিনাল এ তে। বিমান বন্দর থেকে বের হয়ে যখন বোল্ডারগামী বাসে চড়ব তখন দেখি আমি বৈজ্ঞানিক কনফারেন্সে যে পোষ্টার প্রেজেন্ট করতে এসেছি সেটাই ফেলে এসেছি। বিমান বন্দর এর নিয়ম অনুযায়ী আমি নতুন করে টার্মিনাল এ-তে ঢুকতে পারব না সাধারণত। এর পরে অনেক কাঠ-খড় পুড়িয়ে সেটি হাতে পাই। পরবর্তীতে বিস্তারিত লিখব।



ছবি ৪: বিমান বন্দরে আমি



ছবি ৫: কলোরেডোর নীল আকাশ; সেই সাথে ধু-ধু প্রান্তর। নীল আকাশে সাদা মেঘের ভেলা। আকাশ যে কতটা নীল হতে পারে সেটা না দেখলে বোঝা কষ্টকর।



ছবি ৬: বাস হতে দেখা রকি পর্বতমালা। এর পাদদেশেই অবস্থিত আমার কনফারেন্সের শহর বোল্ডার।


ছবি ৭: আমি দূর হতে তোমাকেই দেখেছি আর মুগ্ধ চোখে চেয়ে থেকেছি


ছবি ৮: রকি পর্বতমালা


ছবি ৯:


ছবি ১০:



ছবি ১১: অতঃপর আমি পাইলাম তাহাকে পাইলাম। আমার হোটেলের জানালা থেকে দেখা রকি পর্বত।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৩ ভোর ৫:৩১
১১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×