somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সর্ব-শক্তিমান বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকগুলোকে হাঁস হিসাবে কানাডায় জন্ম দিলোনা কেন?

২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকালকে কানাডার একটি প্রধান দৈনিকে সচিত্র খবর বেড়িয়েছে তীর বিদ্ধ একটি হাঁসকে অপারেশন করে সুস্থ করে তোলা হয়েছে। এই ঘটনা পড়ে গত কয়েক দিনে বাংলাদেশের পত্রিকা গুলোতে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনায় ( রানা প্লাজা: মানুষ মৃত্যুর দিক থেকে) বেঁচে যাওয়া আহত মানুষ গুলোর দূর্ঘটান পরবর্তী জীবনের দুর্দশার কথা পড়ে দীর্ঘনিঃশ্বাস ছাড়লাম "হে সর্ব-শক্তিমান বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকগুলোকে মানুষ হিসাবে বাংলাদেশে জন্ম না দিয়ে হাঁস হিসাবে কানাডায় জন্ম দিলি না কেন?"



২০০৯ সালে কানাডা আসার ১ মাস পড়ে আমার বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা রাস্তার মধ্যে ১ টা হাঁস শুয়ে থাকতে দেখি। সেই সময় আমি বাসের জন্য অপেক্ষা করতেছিলাম সেখানে। কয়েক মিনিট পরে দেখি সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি হাজির। পুলিশ গাড়ি থেকে নেমে রাস্তার অর্ধেকটা বন্ধ করে দিল। ১০ মিনিটের মধ্যে একটা এম্বুলেন্স আসলো ও সেই হাঁসটিকে তুলে নিয়ে গলে পশু হসপিটালে।

দুই দিন পূর্বে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রিপোর্ট প্রকাশ করেছে যে রানা প্লাজা ধসের পর হতাহতদের পুনর্বাসনে জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা হওয়া ১২৭ কোটি টাকার প্রায় পুরোটাই (১০৮ কোটি) অব্যবহৃত হয়ে অলস পড়ে আছে গত ২ বছর ধরে; দুই দিন পূর্বে এক পত্রিকায় পড়লাম আহতদের ৪৫% বেকার জীবন করতেছেন শারীরিক ভাবে অকর্মণ্য হয়ে পড়ার জন্য ও টাকার অভাবে মানবেতর জীবন-যাপন করতেছে ও চিকিৎসা করতে পড়তেছে না।



এই দিকে প্রধানমন্ত্রীর অফিস বলতেছে রানা প্লাজা ধসে হতাহতদের জন্য নির্দিষ্ট করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোন অর্থ নাই।

১) দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ব্রিটিশ সরকারের দেওয়া উচ্চ প্রযুক্তির (থার্মাল স্ক্যানার) উদ্ধার সাহায্য প্রত্যাখ্যান করেছিল শেখ হাসিনা সরকার এই ভেবে যে তাতে করে বাংলাদেশ সরকারের সম্মানহানি হবে। সরকারের সম্মানই ছিল তাদের কাছে মুখ্য ব্যাপার; কংক্রিটের নিচে আটকে পড়ে শ্রমিক গুলির জীবন না।

২) উদ্ধার কালীন সময়ে প্রয়োজনীয় লজিস্টিক সামগ্রী যোগান দিতে পুরোপুরি ব্যর্থতা দেখিয়ে আহত কয়েকশ মানুষের মৃত্যু তরান্বিত করেছে। কংক্রিটের নিচে আটকে পড়া শ্রমিক গুলো প্রতি সেকেন্ড ভেবেছে এই বুঝি সরকারি বুলডজার এসে কংক্রিট সরিয়ে তাদেরকে উদ্ধার করবে মৃত্যুকূপ থেকে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে বাংলাদেশে একটা মানুষের জীবনের মূল্য ব্ল্যাক বেঙ্গল ছাগলের সমান।

৩) কংক্রিটের নিচে ধুকে-ধুকে নিহত হওয়া মানুষ গুলোর চাপা-পড়া লাশ গুলোও সম্পূর্ণ ভাবে উদ্ধার করেনি তাদের মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত বৈদেশিক মুদ্রায় বেতন নেওয়া সরকারি কর্মচারীরা। ঘটনার ২/৩ মাস পরেও টোকাইরা কংক্রিটের মধ্যে থেকে উদ্ধার করেছে পচা-গলা মাংস লেগে থাকা মাথার খুলি, মেরুদণ্ডের হার।



আহত কয়েক হাজার মানুষের জন্য বিদেশ থেকে যে টাকা এসেছিল সেই টাকাটা ৭৩০ দিনেও আহতদের মধ্যে বিতরণ করা সম্ভব হলো না; সেই টাকার কোন হিসাব ও পাওয়া যাচ্ছে না? তাহলে কি রানা প্লাজার তহবিল খাইয়া ফেলাইছে সরকার?

সোনালী, রুপালি, জনতা ব্যাংকের ৫ হাজার কোটি, বেসিক ব্যাংকের ৩ হজার কোটি খয়েও ক্ষুধা নিবারণ হলো না? শেষ পর্যন্ত আহত শ্রমিকদের জন্য জমা হওয়া ত্রাণের ১০০ কোটি টকাও রক্ষা পেল না?

রবীন্দ্রনাথ ঠাকুর এর "দুই বিঘা জমি" কবিতার কৃষক উপেনের কথা মনে পড়ে গেল

শুধু বিঘে-দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে।
বাবু বলিলেন, 'বুঝেছ উপেন? এ জমি লইব কিনে।
'কহিলাম আমি, 'তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই -
চেয়ে দেখো মোর আছে বড়জোর মরিবার মতো ঠাঁই।
শুনি রাজা কহে, 'বাপু, জানো তো হে, করেছি বাগানখানা,
পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা -
ওটা দিতে হবে।'কহিলাম তবে বক্ষে জুড়িয়া পাণি
সজল চক্ষে, 'করুন রক্ষে গরিবের ভিটেখানি।
সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া,
দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মীছাড়া!'
আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে,
কহিলেন শেষে ক্রুর হাসি হেসে, 'আচ্ছা, সে দেখা যাবে।'
পরে মাস-দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে -
করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে।
এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি,
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×