somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের পদ্মা সেতু নামক জুয়া খেলা; জুয়ার বাজির উপঢৌকন যখন স্বয়ং বাংলাদেশ নামক রাষ্ট্র ও তার সাধারণ খেটে খাওয়া জনগণ

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দৈনিক প্রথম আলোর আজকের সংবাদ "পদ্মা সেতুর ব্যয় আরও আট হাজার কোটি টাকা বাড়ল।"

২০১১ সালের ১১ জানুয়ারি এ প্রকল্পের ব্যয় প্রথম সংশোধন করা হয়েছিল। তখন ব্যয় ধরা হয়েছিল ২০ হাজার ৫০৭ কোটি টাকা। দ্বিতীয়বার সংশোধন করে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা। আর ২০০৭ সালের ২৮ আগস্ট মূল প্রকল্পটি অনুমোদনের সময় এর ব্যয় ধরা হয়েছিল মাত্র ১০ হাজার ১৬১ কোটি টাকা।"

দৈনিক পত্রিকায় কোন কোন সময় খবর বেরোয় জুয়া খেলতে গিয়ে বাজিতে হেরে গিয়ে নিজের বউকে জয়ী খেলোয়াড়ের হাতে তুলে দিয়েছে জুয়াড়ি স্বামী।

গত ১৫ ই ডিসেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদ "পশ্চিমবঙ্গের মালদার কৃষ্ণপুরের বুড়িতলা গ্রামের এক জুয়াড়ি পিতা। জুয়ার আসরে তিনি তার কিশোরী কন্যাকে বাজি রেখেছিলেন। হেরে গিয়ে প্রতিপক্ষ বৃদ্ধের হাতে তুলে দিতে হচ্ছে কন্যাকে!"।

বাংলা উইকিপিডিয়ায় "মহাভারত" মহাকাব্যে জুয়া খেলার পরিণতির যে বর্ণনায় পাওয়া যায় তা নিম্নরূপ:
==============================================================

"শকুনির সাথে পাশা খেলায় যুধিষ্ঠির সর্বস্বান্ত হওয়ার পর নিজের ভাইদের এবং নিজেকে পণ করে হেরে যান। এরপর তিনি তাঁদের ধর্মপত্নী দ্রৌপদীকে পণ করে তাঁকেও হারান। দুঃশাসন দ্রৌপদীকে তাঁর অন্তঃপুর থেকে কেশ ধরে সভায় টেনে আনেন এবং কর্ণের আদেশে তাঁকে বিবস্ত্রা করা শুরু করেন ......................."


কেমব্রিজ ইউনিভার্সিটির গবেষক লুক ক্লার্ক এর মতে 'কোনো বিশেষ কারণে জুয়া বা বাজিতে হেরে যাওয়া আরও বেশি করে বাজি ধরতে উস্কানি দেয় এবং অতিরিক্ত আত্মবিশ্বাস থেকেই এর জন্ম।'

শেখ হাসিনা ও আওয়ামীলীগের বিশ্বব্যাংকের সাথে পদ্মা সেতু নামক জুয়া খেলা; জুয়ার বাজির উপঢৌকন যখন স্বয়ং বাংলাদেশ নামক রাষ্ট্রটি।

বিশ্বব্যাংক কর্তৃপক্ষকে দেখাতে গিয়ে জেদ করে বিশ্বব্যাংকের শূন্য দশমিক ৭৫ শতাংশ সুদের পরিবর্তে চিন ও আভ্যন্তরীণ উৎস থেকে ৫ শতাংশ সুদ ঋণ নিয়ে পদ্মা সেতু বানাতে গিয়ে জুয়াড়ি সরকার বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে মনোরঞ্জনের জন্য কার হাতে তুলে দেয় তা দেখার জন্য হয়ত আরও ৫-১০ বছর অপেক্ষা করতে হবে কারণ এই ২৯ হাজার কোটি টাকার (যদিও আমার মন বছে শেষ পর্যন্ত এই খরচ ৩৫ হাজার কোটি টাকায় পৌছবে) সুদ পরিশোধ করতে হবে বাংলাদেশের কৃষক, গার্মেন্টস শ্রমিক ও মধ্যপ্রাচ্যে কর্মরত ১ কোটি শ্রমিকদেরই। চিনের কাছে নেওয়া পদ্মা সেতুর ঋনের সুদ পরিশোধ করতে হবে ২০ বছরের মধ্যেই।

এই মানুষরাই বাংলাদেশের অর্থনিতী চালু রেখেছে; এরাই চালু রাখবে কম করে হলেও আগামী ২৫ বছর। আমেরিকা, কানাডা ও ইউরোপ প্রবাসীরা যত টাকা দেশের পাঠায় তার চেয়ে বেশি টাকা দেশের থেকে পাচার করে ঐ সকল দেশে। নিজের চার পাশে কানাডা প্রবাসী বাংলাদেশীদের অবিজ্ঞতা থেকেই তা বলা।

পদ্মা সেতুর খরচ বাড়ল ৮ হাজার কোটি টাকা
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৩
৩৯টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×