somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না।"

১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কানাডার পরবর্তী "গভর্নর জেনারেল" হিসাবে প্রধানমন্ত্রী Justin Trudeau সাবেক মহাকাশ বৈজ্ঞানিক Julie Payette কে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। Julie Payette এর অন্যান্য যোগ্যতা গুলো নিম্নরূপ:

১) পেশায় একজন সফল মহাকাশ বৈজ্ঞানিক
২) শিক্ষাগত যোগ্যতায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার
৩) দুইবার মহাকাশ ভ্রমণ করেছেন
৪) কানাডার প্রধান মহাকাশ বৈজ্ঞানিক হিসাবে দায়িত্ব পালন করেছেন ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত

৫) ৫ হাজার ৩ শত ৩০ জন দরখাস্তকারীর মধ্য থেক ৪ জন মহাকাশ বৈজ্ঞানিক সিলেক্ট করেছিল কানাডার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। উনি ঐ ৪ জনের মধ্যে ১ জন ছিলেন।

৬) বাণিজ্যিক লাইসেন্স প্রাপ্ত পাইলট

৭) ৬ টা ভাষায় কথা বলতে পারেন

৮) একজন সফল ক্রীড়াবিদ

৯) পিয়ানো বাজাতে পারেন

১০) কোরাস সংগীত শিল্পী

কানাডায় "গভর্নর জেনারেল" পদটা হলও বাংলাদেশের "রাষ্ট্রপতি" পদের মতো। রাষ্ট্রের সর্বোচ্চ পদ; দুইটি পদই অলংকারিক; নির্বাহী কোন ক্ষমতা নাই হাতে। বাংলাদেশ ও কানাডা দুইটি দেশেই প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা। কানাডার প্রধানমন্ত্রীর পরামর্শে ব্রিটেনের রানি এলিজাবেথ "গভর্নর জেনারেল" নিয়োগ করে থাকেন। গভর্নর জেনারেলকে বলা হয় কানাডায় রানির প্রতিনিধি। গভর্নর জেনারেল অলংকারিক পদ হলেও ক্ষমতাসীন দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে উনি সংসদ ভেঙ্গে দিয়ে বিরোধী দলকে সরকার গঠন করতে বলতে পারেন।


ছবি: একই ফ্রেমে কানাডার বর্তমান গভর্নর জেনারেল David Johnston ও পরবর্তী "গভর্নর জেনারেল" হিসাবে মনোনীত সাবেক মহাকাশ বৈজ্ঞানিক Julie Payette

কানাডার বর্তমান গভর্নর জেনারেল David Johnston আমার বিশ্ববিদ্যালয়ের (ওয়াটারলু) ভিসি থাকা অবস্থায় ঐ পদে নিয়োগ পেয়েছিলেন। কর্ম জীবনে তিনি একজন নামকরা অধ্যাপক ছিলেন। তার সম্মানে ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের গবেষণা পার্কের নাম করা হয়েছে David Johnston Research & Technology Park। এই বছর কনফেডারেশনের ১৫০ বছর পূর্তি করল কানাডা। গভর্নর জেনারেল পদে থাকা অবস্থায় David Johnston মার-মার, কাট-কাট একটি বই লিখেছেন যার টাইটেল "Ingenious: How Canadian Innovators Made the World Smarter, Smaller, Kinder, Safer, Healthier, Wealthier, and Happier "। বর্তমান গভর্নর জেনারেল David Johnston উনার জীবনে যত ই-মেইল বা চিঠি লিখেছেন বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন সময়ে ও পরিপ্রেক্ষিতে সেগুলো হতে বাছাই করে ৫০ টি চিঠি নিয়ে ২০১৬ সালে অর একটা বই লিখেছেন যার টাইটেল "The Idea of Canada: Letters to a Nation "। নিজের দেশকে বিশ্ব দরবারে পজিটিভলি উপস্থাপন করার জন্য এর চেয়ে ভাল কোন উপায় আমার জানা নেই।

বাংলাদেশের "রাষ্ট্রপতি" পদে বসে কি করেণ সেই ব্যাক্তিরা তা ৫৭ ধারা ভয়ে চেপে গেলাম। কথায় বলে, "যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না।"।



দেশের সর্বোচ্চ সম্মানিত পদটিতে সর্বোত্তম যোগ্যতা সম্পন্ন মানুষকেই নিয়োগ দিতে হয়; যাকে দেখে অনুপ্রাণিত হওয়া যায়; চলার পথে যে ব্যক্তির কর্ম অনুসরণ করা যায়।

চলুন জেনে নেই কানাডার নতুন প্রধানমন্ত্রী Justin Trudeau কেমন যোগ্যতার মানুষদের মন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন!!


সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৫
২১টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×