somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষিত হওয়া এবং ধর্ষকের স্ত্রী ও আত্নীয় কর্তৃক নির্যাতিতা ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেওয়া: রাষ্ট্রও ধর্ষকের সহযোগী নয় কি?

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথমে ক্ষমতাসীন দলের নেতা কর্তৃক ধর্ষিত হওয়া ও পরে সেই ক্ষমতাসীন দলের নেতার স্ত্রী ও তার কমিশনার বোন (যে নিজেও একজন ক্ষমতাসীন দলের নেত্রী) কর্তৃক ধর্ষিতা ঐ মেয়ে ও তার মা এর মাথা ন্যাড়া করে দেওয়া নিয়ে সবাই কথা বলছি; কিন্তু একটা বিষয় নিয়ে কাউকে কথা বলতে শুনলাম না; সেটা হলো ঐ মেয়টি ধর্ষকের খপ্পরে পরেছিল ও ধর্ষিত হয়েছিল কলেজে ভর্তির চেষ্টা করতে গিয়ে; পড়ালেখার সুযোগ চাইতে গিয়ে। গার্মেন্টস শ্রমিক মায়ের এস এস সি পাশ ঐ মেয়েটি চেয়েছিল কলেজে ভর্তি হয়ে শিক্ষিত হয়ে নিজের ও পরিবারকে ভবিষ্যতে আর্থিক ভাবে সচ্ছল করার জন্য।

সংবাদ মাধ্যমে জানতে পারলাম নির্যাতিতা ঐ মেয়ের মা একজন গার্মেন্টস কর্মী; বাবা রিক্সা ওয়ালা; ঐ মেয়ে এসএসসি পাশ করেছে নানার বাড়িতে থেকে। মেয়েটিকে কলেজে পড়ার সুযোগ করে দিতে তার মা ঢাকায় গার্মেন্টসের চাকুরী ছেড়ে বগুড়ার বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। যে কোন কারণেই হয়ত মেয়েটি কোন কলেজে ভর্তির সুযোগ পায় নি; তাই তো ধর্ষকের সহযোগীদের কথায় রাজি হয়ে কলেজে ভর্তির ব্যবস্হা করে দিতে ক্ষমতাসীন দলের নেতার দ্বারস্থ হয়।



রাষ্ট্র যদি এস এস সি পাশ সকল ছেলে-মেয়ের কলেজে ভর্তির ব্যবস্হা নিশ্চিত করত তবে আজকে ঐ মেয়েটিকে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতার কাছে যেতে হতো না কলেজে ভর্তির সুযোগ করে দেওয়ার জন্য; কলেজে ভর্তির কথা বলে ক্ষমতাসীন দলের ঐ নেতা মেয়েটিকে নিজ বাড়িতে ডাকতে পারত না।

সরকারি-বেসরকারি স্কুল-কলেজ গুলোতে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের অবৈধ উপায়ে স্কুল-কলেজ গুলোতে ভর্তির ব্যবস্হা বন্ধ করা সম্ভব না হলে তুফান সরকারের মতো ক্ষমতাসীন দলের হাজারো নেতা-কর্মীর হাতে অনন্ত কাল ধরে মেয়েরা ধর্ষিত হতে থাকবে; ধর্ষণের বিচার চাইলে ধর্ষিতা মেয়ে ও মায়েদের একই ভাবে মাথা ন্যাড়া করে লাঞ্ছিত হতে থাকবে। সরকারে ক্ষমতাসীন দলটি যদি আওয়ামীলীগের পরিবর্তে বিএনপি, জাতিয় পার্টি ও জামাতে ইসলামিও হয় দুঃস্থের দুর্বলতার (আর্থিক, শিক্ষাগত, শারীরিক শহ যে কোন প্রকার) সুযোগ নিতে ক্ষমতাসীন দলের হাজারো নেতা-কর্মীর অভাব হবে না এটা আমি হলফ করেই বলতে পারি।

ধর্ষক তুফান সরকার ২০১৫ সালে ছিলেন বগুড়া শহর শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক। ঐ সময় দেড় হাজার বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে র‌্যাব-১২ বগুড়ার বিশেষ কোম্পানির সদস্যরা। নিজে ও নিজের বড় ভাই ক্ষমতাসীন দলের নেতা হওয়ার বদৌলতে শাস্তি ভোগ না করেই জেল থেকে মুক্তি পান তুফান সরকার। পরীক্ষায় ভাল ফলাফল করলে যেমন বাবা-মা সন্তানকে পুরস্কৃত করে; একই ভাবে সফল ভালে ছোট অপরাধ করে হাত পাকানোর পুরষ্কার স্বরূপ ক্ষমতাসীন দলটি তুফান সরকারকে পুরস্কৃত করে বগুড়া শহর শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক থেকে প্রমোশন দিয়ে পূর্ণ আহ্বায়ক (সভাপতি) পদে অধিষ্ঠিত করে। তুফান সরকার আবার নেমক (লবণ) খেয়ে নেমক হারামি করার মানুষ না। সে তার প্রতি দলের অধিক আস্থার পুরষ্কার দেয় দেশ ব্যাপী আলোড়ন সৃষ্টি করা অপরাধ করে। আশা করছি এবারে জেল থেকে মুক্তি পেলে ক্ষমতাসীন দলটি তাকে শ্রমিক নেতাদের সর্বোচ্চ পদ যোগাযোগ মন্ত্রী পদ দিয়ে পুরস্কৃত করবেন।

বগুড়ায় দেড় হাজার বোতল ফেন্সিডিলসহ শ্রমিক লীগ নেতা গ্রেফতার

তুফান সরকারের মতো ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ধর্ষক হওয়ার সুযোগ করে দেয় রাষ্ট্র নিজেই; যে কোন উপায়ে ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য তুফান সরকারের মতো ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সকল অন্যায়ে চোখ বুঝে থাকে রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা; ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনী গুলোকেও নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করা থেকে চাপ প্রয়োগে বিরত রাখে রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা। সেই সুযোগে ফ্রান্কেনস্টাইন হয়ে উঠে তুফান সরকারের মতো ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা; এবং তাদের কর্মই ক্ষমতাসীন দলটির ক্ষমতা হতে প্রস্থান নিশ্চিত করে। কিন্তু বাংলাদেশের ক্ষমতার ইতিহাস বলে ইতিহাস থেকে কোন ক্ষমতাসীন দলই শিক্ষা নেয় না।

সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:১০
২৭টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

×