somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘে যেতে হবে বাংলাদেশেকে; আন্তর্জাতিক ফোরামে সক্রিয় ভূমিকা পালন করতে হবে বাংলাদেশকেই। সেটা নিজেদের প্রয়োজনেই।

৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একই চোর যদি গৃহস্থ বাড়িতে বার বার চুরি করে ও পার পেয়ে যায় তবে চুরির জন্য গৃহস্থ নিজেও কিছুটা দায়ী নয় কি? চোরকে চুরি থেকে বিরত রাখতে চাইলে চোরকে ধরে নিজেই উত্তম-মাধ্যম দিতে হবে অথবা চোরকে ধরে পুলিশের কাছে নিতে হবে। তাই নয় কি?

মায়ানমার নামক রাষ্ট্রের গৃহীত পলিসির কারণে আমাদের দেশের বর্ডার নিরাপত্তা হুমকির সম্মুখীন। আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত; আমাদের জনসংখ্যা বাড়াচ্ছে। এই সমস্যাটা গত ৩০ বছর ধরে চলে আসছে। এই সমস্যাটা দ্বিপক্ষীয় ভাবে সমাধান সম্ভব হচ্ছে না। যে সমস্যাটা দুই দেশের মধ্যে আলোচনা করে সমাধান করা যাচ্ছে না তা সমাধানের জন্য অনেক আন্তর্জাতিক সংস্থা আছে। যার কোনটি অন্বচলিক (যেমন: আশিয়ান) ও কোনটি বিশ্বব্যাপী যেমন জাতিসংঘ।

রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘে যেতে হবে বাংলাদেশেকে; আন্তর্জাতিক ফোরামে সক্রিয় ভূমিকা পালন করতে হবে বাংলাদেশকেই। সেটা নিজেদের প্রয়োজনেই। নইলে প্রতিবছর মায়ানমার একই কাজ করবে; আর অল্প-অল্প করে রোহিঙ্গা বাংলাদেশে পাঠাবে। দেখা যাবে আগামী ১০-১৫ বছরে মায়ানমারে রোহিঙ্গা নামে কোন জাতি গোষ্ঠী নাই; পক্ষান্তরে বাংলাদেশের পাঠ্য বইয়ে চাকমা, মারমা, হাজং নামক জনগোষ্ঠীর সাথে উচ্চারিত হচ্ছে রোহিঙ্গা নামক আর একটি গোষ্ঠীর নাম।

মায়ানমার নামক রাষ্ট্রটি যেহেতু নিজেই রোহিঙ্গা সমস্যার সৃষ্টির জন্য দায়ী সুতরাং তারা নিশ্চয় বিচার নিয়ে জাতিসংঘে যাবে না। অপরাধী অপরাধ করে কি পুলিশের কাছে যায় যে আমি অপরাধ করেছি; আমাকে গ্রেফতার করে বিচার করুন! জাতিসংঘের অন্যান্য রাষ্ট্রগুলো হলও বিচারক। বিচারকের সামনে বাদী পক্ষের উকিল যদি অপরাধীর বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী-প্রমাণ উপস্থাপন করতে না পরো তাহলে বিচারক বাদীর পক্ষে রায় দিবে কিভাবে?

গুলির মুখে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রোহিঙ্গারা বাংলাদেশ- মিয়ানমর সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা কয়েক হাজার রোহিঙ্গা তিন দিন ধরে অবস্থান করছে৷ তাঁরা না পারছেন মিয়ানমারে ফিরতে, না পারছেন বাংলাদেশে প্রবেশ করতে৷ দু’দিকেই তাঁরা গুলির মুখে

বাংলাদেশ সরকারের উচিত ঢাকা থেকে সকল পশ্চিমা দেশের কূটনৈতিক ও সংবাদ মধ্যমের প্রতিনিধিদের টেকনাফে নিয়ে গিয়ে নাফ নদীর ওপারে কি হচ্ছে তার দৃশ্য দেখানোর ব্যবস্হা করা।



সরকারের পলিসি মেকাররা হয়ত মনে করছেন যে কূটনৈতিকদের নিয়ে গেলে তারা চাপ দিবে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের জন্য। যে কোন উপায়েই হউক না কেন রোহিঙ্গারা এমনিতেই বাংলাদেশের প্রবেশ করতেছে। বরং কূটনৈতিকদের চোখের সামনে যদি ১ হাজার রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় তবে তারা বুঝবে যে মায়ানমারের রাখাইন প্রদেশে নিশ্চয় কোন গুরুতর সমস্যা আছে।

সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৭
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×