somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলের কৃষকদের ২০১৭ সালের চোখের জল মুছে যাওয়ার পূর্বেই ২০১৮ সালে আবারও ফসলহানীর সম্ভাবনা

০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০১৭ সালে "সুনামগঞ্জের হাওরে ফসল-হানি আর কৃষকের হাহাকারের পর বছর-জুড়ে এত আলোচনা-পরিকল্পনার পরও নির্ধারিত সময়ে একটি বাঁধেরও কাজ শেষ হলও না। গত ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধ নির্মাণের কাজ শেষ করার কথা ছিল। কিন্তু কাজ হয়েছে গড়ে ৬৫ ভাগ। ৫০টি হাওরে এখন ৯৬৪টি বাঁধ প্রকল্পের কাজ চলছে।"

যতই চেষ্টা করি দেশ নিয়ে কিছু লিখবো না; পত্রিকার পাতা খুলে তত বেশি করে দেশের সাধারণ মানুষের জান-মাল সম্পর্কিত সমস্যা গুলো আমার চোখের সামনেই পড়ে। বাংলাদেশের মানুষের জেলি-ফিস এর মতো স্বল্পস্থায়ী স্মরণ ক্ষমতার কারণে হয়তো ভুলেই গেছে যে ২০১৭ সালে সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলের কৃষকদের পাহাড়ি ঢলে ডুবে যাওয়া ফসল হারিয়ে কান্নার ছবি। বাঁধ তৈরি বাজেট পুরোটাই মেরা দেওয়া; পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রকৌশলী কতৃকর্ত ইঁদুরে বাঁধে ঘর তৈরির তত্ত্ব সবই ভুলে গেছে।



আজকের দৈনিক প্রথম আলোর সংবাদ: হাওরে বাঁধ নির্মাণে দলীয় প্রভাব

২০১৭ সালে "সুনামগঞ্জের হাওরে ফসল-হানি আর কৃষকের হাহাকারের পর বছর-জুড়ে এত আলোচনা-পরিকল্পনার পরও নির্ধারিত সময়ে একটি বাঁধেরও কাজ শেষ হলও না। গত ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধ নির্মাণের কাজ শেষ করার কথা ছিল। কিন্তু কাজ হয়েছে গড়ে ৬৫ ভাগ। ৫০টি হাওরে এখন ৯৬৪টি বাঁধ প্রকল্পের কাজ চলছে।"

"নির্ধারিত সময়ে একটি বাঁধেরও কাজ শেষ হয়নি।
কৃষকের আড়ালে কাজে যুক্ত হয়েছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।"

"‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনের সভাপতি বজলুল মজিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা উদ্বিগ্ন, আমরা হতাশ। এত কথা, এত চিৎকার করলাম। তবু সময়মতো কাজ শেষ হলো না। এটা হাওরবাসীর জন্য খুবই দুঃখজনক। কৃষকদের মধ্যে এখনই ফসল নিয়ে আতঙ্ক শুরু হয়ে গেছে।’"

পত্রিকায় বাঁধ তৈর এবছরের অবস্থা পড়ে একটু ঢু মারলাম আবহাওয়া পূর্বাভাষ বিষয়ক কিছু সাইটে। আগামী ১৫ দিনের বৃষ্টিপাতের যে চিত্র পেলাম তা মোটেই সুখকর না। সিলেট ও সুনামগঞ্জ জেলার উজানে ভারতের জেলা গুলোতে ২০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে। ঐ সকল এলাকায় বৃষ্টি হওয়া মানে তা ২/৩ দিন পরে সিলেট ও সুনামগঞ্জের হাওড় এলাকার নদীর পানি বৃদ্ধি।

বাঁধ গুলোর নির্মাণ কাজ যদি এখনও ৩৫ ভাগ অবশিষ্ট থাকে ও কাজ শেষ করতে আরও ২ সপ্তাহ লাগে তবে অবস্থা কি হবে সেটা নিশ্চয় বুঝতে পারতেছেন। আগের দিন রাস্তার গর্তে মাটি ফেলে পরেরদিন ভারি বৃষ্টি হয় তবে সেই মাটির কতটুকু রাস্তায় লেগে থাকবে আর কতটুকু বৃষ্টির পানিতে ভেসে যাবে সেটা বুঝার জন্য নিশ্চয় রকেট বৈজ্ঞানিক হতে হবে না কাউকে। আগামী ২ সপ্তাহে কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তার দুইটা চিত্র যোগ করলাম। পূর্বাভাষ চিত্র আমেরিকার আবহাওয়া পূর্বাভাষ মডেল Global Forecast System (GFS) হতে প্রাপ্ত। প্রথম চিত্র হলও সিঙ্গেল রিয়েলাইজেশন (মডেল এবার চালিয়ে যে পূর্বাভাষ পাওয়া যায়); পরের চিত্র হলও মডেল ৩০ বার চালিয়ে প্রতিবার যে পূর্বাভাষ পাওয়া যায় সেই ৩০ টি পূর্বাভাষের গড়; এই গড়কে বলা হয়ে থাকে Ensemble forecasting। সোজা বাংলায় তুলনা করা যেতে পারে ডায়াবেটিস আক্রান্ত কোন মানুষের রক্তে গ্লুকোজের পরিমাণ সঠিক ভাবে নির্ণয়ের জন্য ৩০ বার রক্ত পরীক্ষা করে প্রতিবার প্রাপ্ত রেজাল্ট যোগ করে সেই রেজাল্টের গড় নিয়ে গ্লুকোজের যে পরিমাণ পাওয়া যায় সেটাই হলও আবহাওয়া বিজ্ঞানের ভাষায় Ensemble forecasting।



Global Forecast System (GFS) 30 member Ensemble Average

আবহাওয়া পদার্থ বিজ্ঞানের তথ্য মতে এই বছর বাংলাদেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ পূর্ব-প্রশান্ত মহাসাগরের বিষুবরেখা বরাবর পানির তাপমাত্রা গত ৩০ বছরের একই সময়ের পানির তাপমাত্রা অপেক্ষা মাইনাস শূন্য দশমিক ৫ ডিগ্রী কম রয়েছে। আবহাওয়া পদার্থ বিজ্ঞানের ভাষায় যে অবস্থাকে লা-নিনা অবস্থা বলা হয়ে থাকে। পূর্ব-প্রশান্ত মহাসাগরের বিষুবরেখা বরাবর পানির তাপমাত্রার সাথে বাংলাদেশের বৃষ্টিপাতের বিপরীত সম্পর্ক রয়েছে। অর্থাৎ, যে বছর প্রশান্ত মহাসাগরের বিষুবরেখা বরাবর পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকবে সেই বছর বর্ষা মৌসুমে বাংলাদেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে।



ব্লগে যারা সাংবাদিক আছেন বা মিডিয়ার সাথে জড়িত আছেন; সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলের কৃষকদের চোখে পানির কথা যদি গত এক বছরে ভুলে না যান তবে ঐ সকল জেলার প্রশাসন, পানিসম্পদ বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের একটু তাগাদা দেন আগামী ৭ দিনের মধ্যে বাঁধ গুলোর কাজ শেষ করার জন্য। নইলে গতবারের বন্যর ধাক্কায় দেশের মানুষকে ৫০ টাকায় মোটা চাউল খেতে হচ্ছে; ২০১৮ সালে একই ভাবে হাওড় এলাকার ফলস ক্ষতিগ্রস্ত হলে ৭০ টাকায় চাউল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে দেশের মানুষকে।

সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

কান্নার প্রতিধ্বনি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৬


এই গল্পটি একটি ফিকশন ক্রাইম স্টোরী, বাস্তবের একটি ঘটনার ছায়াবলম্বনে লেখা হয়েছে।

১০ মে, ২০১৮। টেকনাফ।

কাউন্সিলর শামসুল আলমের (৪৮) দোতলা বাড়িটি আজ বেশ আলো ঝলমলে।

বসার ঘরে ছোট মেয়ে সুমাইয়া (১২) গণিতের... ...বাকিটুকু পড়ুন

×