somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোস্তফা কামাল  পলাশ
“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং এর বাজিতে ১০০ ডলার হেরে যাওয়ার মজার গল্প

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০১৭ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরষ্কার পেয়েছে যে ৩ জন বৈজ্ঞানিক যাদের একজন হলও ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলোজি এর পদার্থ বিজ্ঞানী কিপ থর্ন। প্রবাদে আছে যে রাঁধে সে খোপাও বাঁধে =p~ । অনেকেই হয়ত জানেন না যে হলিউডের ব্লকবাস্টার সাইন্স ফিকশন মুভি ইন্টাস্টেলার এর লেখকও পদার্থ বিজ্ঞানী কিপ থর্ন। এই ছবি বানানো নিয়েও একটা মজার গল্প আছে তা অন্য দিন লিখবো। ২০১৭ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরষ্কার পাওয়ার কারণ হলও আজ থেকে প্রায় ১০০ বছর পূর্বে বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইন মহাকর্ষীয় তরঙ্গ (Gravitational waves) এর অস্তিত্ব এর কথা বলেছিল তার অস্তিত্ব প্রমাণ করেছে লাইগো নামক এক যন্ত্রের মাধ্যমে। দুইটা ব্ল্যাক-হোল একত্রিত হওয়ার ফলে এই মহাকর্ষীয় তরঙ্গ নির্গত হয়েছিল প্রায় বিলিয়ন বছর পূর্বে যা লাইগো নামক যন্ত্রে ধরা পড়ে ২০১৫ সালে। এই যন্ত্রটা বানানোর অন্যতম কারিগর হলও পদার্থ বিজ্ঞানী কিপ থর্ন। প্রয়াত বৈজ্ঞানিক স্টিফেন হকিং তার পুরো জীবনই কাটিয়েছেন ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করে। স্টিফেন হকিং ও কিপ থর্ন দুইজনই যেহেতু ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করেন তাই দুজনের মাঝে ভালো বন্ধুত্বও ছিলও। আমরা যেমন ব্রাজিল-আর্জেন্টিনা, রিয়েল মাদ্রিদ- বার্সেলোনার খেলা নিয়া বাজি ধরি ঠিক তেমনি স্টিফেন হকিং বাজি ধরেছিল যে কিপ থর্ন গত ৩০ বছর ধরে যে যন্ত্র বানাচ্ছে আইনস্টাইন মহাকর্ষীয় তরঙ্গ (Gravitational waves) এর অস্তিত্ব প্রমাণ করার জন্য তা প্রাকটিকালি কোনদিনও প্রমাণ করা সম্ভব হবে না।

ছবিতে দেখা যাচ্ছে স্টিফেন হকিং, কিপ থর্ন (মধ্যের জন) ও জন প্রেস্কিল গভীর আলোচনারত।

ভাগ্যের কি নির্মম পরিহাস স্টিফেন হকিং এর জিবদ্দশায় ২০১৫ সালে লাইগো নামক ডিটেক্টরে মহাকর্ষীয় তরঙ্গ (Gravitational waves) এর অস্তিত্ব ধরা পরে ও বৈজ্ঞানিক স্টিফেন হকিং বাজিতে হেরে বৈজ্ঞানিক কিপ থর্নকে বাজির ১০০ ডলার প্রদান করেন। মহাকর্ষীয় তরঙ্গ (Gravitational waves) এর অস্তিত্ব প্রমাণ করার দুই বছর পরে ২০১৭ সালে কিপ থর্ন অন্য দুইজন বৈজ্ঞানিক সহ নোবেল পুরষ্কারে ভূষিত হন যে পুরষ্কার প্রদান করা হয় ২ মাস পূর্বে। এ সপ্তাহে বৈজ্ঞানিক স্টিফেন হকিং মারা যান ৭৬ বছর বয়সে।



স্টিফেন হকিং এর অসুস্থ হওয়ার পূর্বের ছবিতে দেখা যায় প্রচণ্ড প্রাণ-চাঞ্চল্য পূর্ণ মানুষ ছিলেন। বৈজ্ঞানিক মহলেও তার রসবোধ নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে। সেগুলো পরবর্তীতে আলোচনা করার ইচ্ছা রইলো।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫১
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×